Monday, July 27, 2026
26.5 C
Kolkata

আম্বালা এয়ারবেস ছুলো রাফায়েল, উষ্ণ অভিনন্দন জানাল বায়ুসেনার দল

এনবিটিভি ডেক্স: প্রথম ব্যাচের পাঁচটি রাফাল বিমান (Rafale Fighter jets in Indian airspace) বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ পৌঁছলো আম্বালা এয়ারবেসে। ইতিমধ্যে ফ্রান্স থেকে সাত হাজার কিমি আকাশপথে পাড়ি দিয়ে এদিন দুপুরেই ভারতের আকাশসীমায় ঢোকে এই বিমানগুলো। সুখোই বিমান এসকর্ট করে এই পাঁচটি বিমানকে আম্বালার উদ্দেশ্যে নিয়ে আসে। বায়ুসেনার গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনের (Golden Arrow squadron of IAF) সদস্য করা হয়েছে এই বিমানকে। এদিকে, ভারত মহাসাগরে প্রবেশের পরেই ভারতীয় নৌবাহিনীর তরফে এই ফাইটার জেটকে স্বাগত জানানো হয়েছে। আরব সাগরে নোঙর করা আইএনএস কলকাতার সঙ্গে যোগাযোগও স্থাপন করে এই ফাইটার জেটের পাইলটরা। জানা গিয়েছে, মাঝ আকাশে জ্বালানি ভরার পর একবার ইউএইতে অবতরণ করেছিল এই বিমান। তারপরেই আরব সাগর হয়ে ভারতীয় আকাশে প্রবেশ করে এই রাফালে।

এই পাঁচটি বিমানকে স্বাগত জানিয়ে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং টুইট করেছেন। ওয়েস্টার্ন ন্যাভাল বেসের তরফে টুইট করে বলা হয়েছে, “ভারত মহাসাগরে তোমাকে স্বাগত। গর্বের সঙ্গে ভারতীয় আকাশে রাজত্ব করো।”।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

Related Articles

Popular Categories