একদিকে আবুধাবিতে হিন্দু মন্দিরের উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরদিকে ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে মসজিদ ধ্বংস করা হচ্ছে।
এই প্রেক্ষিতে ভারতে ধর্মীয় স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার সম্পর্কে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
তাদের এক অনুসন্ধানে বলা হয়, বিজেপি শাসিত রাজ্যগুলিতে মুসলিম স্থাপনাগুলো ধ্বংস করার ক্ষেত্রে আইনের শাসনের প্রতি অবহেলা করা হচ্ছে। এ কারণে সংবিধানে থাকা গণতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার নীতি দুর্বল হচ্ছে।
ভারতেডানপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলির দ্বারা মুসলমানদের মব লিঞ্চিংয়ের ঘটনাও বৃদ্ধি পাচ্ছে।
ভারতীয় সরকার এবং সমাজের সংখ্যালঘুদের প্রতি আরো যত্ববান হওয়ার আহ্বান জানিয়েছে এই সংগঠনটি।


