Saturday, June 6, 2026
32.9 C
Kolkata

‘আনিস ভালো ছেলে ছিল’, সিট গঠন করে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রী মমতা’র   

এনবিটিভি ডেস্কঃ  আলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া ও ছাত্রনেতা আমতার আনিস খানের মৃত্যু নিয়ে আজ মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী স্পষ্ট করে বলেন, আনিসের সঙ্গে তৃণমূলের যোগাযোগ ছিল আগে থেকেই। এ ঘটনায় তিনিও মর্মাহত সূরে মুখ্যমন্ত্রী জানান, আনিসের মৃত্যুর ঘটনা তদন্ত করে দেখার জন্য মুখ্য সচিব, ডিজি ও সিআইডিকে নিয়ে স্পেশ্যাল ইনভেস্টিগেটিভ টিম তথা সিট গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট দিতে হবে জানান মুখ্যমন্ত্রী।

উল্লেখ্য, শুক্রবার গভীর রাতে আনিসের মৃত্যু হয়। বাড়ির লোকের অভিযোগ, চারজন পুলিশ বেশে বাড়িতে এসে তিন তলার ছাদ থেকে ফেলে দিয়ে আনিসকে হত্যা করেছে।পুলিসকে ফোন করা হলেও সকালে আসে তারা। এদিকে আশি ঘণ্টা পেরিয়ে গেলেও এই ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত একজনও গ্রেফতার হয়নি।  

আনিসের মৃত্যুর ঘটনা নিয়ে ইতিমধ্যে তোলপাড় শুরু হয়ে গিয়েছে। আইএসএফ ও বাম সংগঠনগুলির তদন্তের দাবিতে কলকাতা রাজপথে বিক্ষোভ করতে দেখা যায়। আলিয়া বিশ্ববিদ্যালয় সহ অনেক বিশ্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুমুল আন্দোলনের ঝড় তলে মহানগরে। দু’দিন পার হয়ে গেলেও একটা টুইট করেনি মুখ্যমন্ত্রী। চাপের মুখে পড়ে মুখ খুলতে বাধ্য হল আজ রাজ্যের মুখ্যমন্ত্রী। এই অবস্থায় মুখ্যমন্ত্রী এদিন বোঝাতে চান, আসলে আনিসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক সবার থেকে ভাল ছিল। তাঁর কথায়, “আনিস ভোটের সময়ে অনেক হেল্প করেছে ভোটে। আমাদের ফেভারিট ছেলে ছিল আনিস।”

মুখ্যমন্ত্রী আরও জানান, আনিসের ব্যাপারে গতকালই রাজ্য পুলিশের ডিজির সঙ্গে তাঁর বিশদে কথা হয়েছে। ফরেনসিক ইত্যাদি রিপোর্ট তৈরি হচ্ছে। এই ঘটনার নিরপেক্ষ তদন্ত করবে সরকার। তাঁর কথায়, “আমিও যদি দোষী হই আমাকেও ছেড়ে কথা বলব না। আমি এ সব ব্যাপারে এরকমই রাফ অ্যান্ড টাফ।”

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories