Friday, October 23, 2026
27 C
Kolkata

আরক্ষীর জালে হাইলাকান্দি জেলা অগপর সভাপতি

এনভিটিভি ডেস্ক, জামিল হোসেন (আসাম): অবশেষে গ্রেফতার হলেন হাইলাকান্দি জেলা অগপর সভাপতি। শিলচর বিমানবন্দর থেকে হাইলাকান্দি আরক্ষী গ্রেফতার করে অগপর সভাপতিকে। গ্রেফতার করে হাইলাকান্দি নিয়ে আসা হয়। লক ডাউনের সময় হাইলাকান্দি জেলার মোহনপুর সমবায় সমিতিতে সংঘঠিত হয়েছিল ৪০ লক্ষ টাকার চাউল আত্মসাতের ঘটনা। এই ঘটনার মূল অভিযুক্ত ছিলেন সমিতির পরিচালনা সমিতির সচিব । সচিবের

বিরুদ্ধে হাইলাকান্দি জেলা প্ৰশাসনেও মামলা করেছিল। এই মামলার ভিত্তিতে ৫ মাস পর আরক্ষী অগপর সভাপতিকে গ্ৰেপ্তার করতে সক্ষম হয়।

উল্লেখ্য, ধৃত সচিব ৫ মাস থেকে পলাতক ছিলেন। অন্যদিকে, গ্ৰেপ্তারের পর শিলচর বিমানবন্দরে প্ৰতিক্ৰিয়া ব্যক্ত করেন তিনি , তার গ্রেফতারীকে আলগাপুর সমষ্টির বিধায়কের রাজনৈতিক ষড়যন্ত্ৰ বলে মন্তব্য করেন জেলা অগপর সভাপতি ।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories