Friday, October 23, 2026
27 C
Kolkata

করোনা আবহের মধ্যেই দুর্গোৎসবের প্রস্তুতি তুঙ্গে,তবে পূর্ব মেদিনীপুরে ক্লাব কর্তৃপক্ষদের জন্য রইল আঁটোসাঁটো নিয়ম বিধি

বারাসাত, ১০ অক্টোবরঃ

সামনেই বাঙালির শ্রেষ্ট উৎসব দূর্গোৎসব।আর দূর্গাপূজা মানেই ক্লাব উদ্যোক্তাদের বেশকিছু সরকারী নিয়মবিধি ও সরকারী অনুমতির প্রয়োজন হয়।বিশেষকরে বিদ্যুৎ দফতর,দমকল দপ্তর,বিডিও থেকে থানা সহ বিভিন্ন অনুমতির প্রয়োজন হয়। এবছর পূজো উদ্যোক্তাদের কি কি নিয়মবিধি পালন করতে হবে,অনলাইন পারমিশন কিভাবে করতে হবে বা করোনা আবহে পূজো উদ্যোক্তাদের প্যান্ডেল সহ দর্শনার্থীদের কিভাবে মন্ডপে প্রবেশ করতে হবে,এই সমস্ত বিষয় নিয়ে আজ পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া বিডিও অফিসে একটি বৈঠকের ডাক দেওয়া হয় প্রশাসনের তরফ থেকে। পাঁশকুড়া ব্লকের সমস্ত পূজোকমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাঁশকুড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক ওসি অজয় কুমার মিশ্র,পঞ্চায়েত সমিতির সভাপতি মনোরঞ্জন মালিক,পাঁশকুড়া পৌরসভার পৌরপ্রধান নন্দ কুমার মিশ্র,ভাইস চেয়ারম্যান সইদুল ইসলাম খান , জয়েন্ট বিডিও হাসনাদ আলী সহ বিশিষ্টজনেরা। সবাই আশা করছেন নিদিষ্ট নিয়ম মেনে সবাই পূজার আয়োজন করবেন।

Hot this week

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

পুজোয় যানজটে নাকাল ছিল কলকাতা, পার্কিংয়ে বেলাগাম অনিয়ম! পুলিশি ব্যবস্থা নিয়ে উঠল প্রশ্ন

দুর্গাপুজোয় ভিড় সামলানো এবং যান চলাচল স্বাভাবিক রাখতে প্রতি...

Topics

বুকস্টল ভাঙার পরেও এত বই বিক্রি! বামেদের কটাক্ষ রাজ্যের উচ্চশিক্ষামন্ত্রীর

বুকস্টলে হামলার অভিযোগ এবং রেকর্ড বই বিক্রির দাবি—বামেদের দুই...

Related Articles

Popular Categories