Tuesday, September 29, 2026
32 C
Kolkata

আয়ুষ্মান ভারতে কড়া পদক্ষেপ কেন্দ্রের, তালিকা থেকে বাদ ২,৩৫৯ হাসপাতাল এবং সাসপেন্ড ১২০০

আয়ুষ্মান ভারতে অনিয়মের জন্য বেশ কয়েকটি হাসপাতালের বিরুদ্ধে ইতিমধ্যে ২৯টি এফআইআর হয়েছে। পাশাপাশি মোট ৩২৮.৪৯ কোটি টাকা জরিমানা করা হয়েছে। ভুয়ো দাবি, অতিরিক্ত বা বেআইনি বিল তৈরি এবং স্বাস্থ্যবিমার সুযোগ নিয়ে প্রতারণা বন্ধ করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে কেন্দ্রের দাবি।

যে হাসপাতালগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে আপাতত আয়ুষ্মান ভারতের ক্যাশলেস চিকিৎসা পাওয়া যাবে না। তাই চিকিৎসার আগে সরকারি তালিকায় হাসপাতালের নাম রয়েছে কি না, তা দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আয়ুষ্মান ভারত নিয়ে অনিয়মের অভিযোগে দেশজুড়ে বড় পদক্ষেপ কেন্দ্রের। নিয়ম না মানার অভিযোগে ২,৩৫৯টি হাসপাতালকে প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আরও ১,২০০টি হাসপাতালকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয়েছে। লোকসভায় লিখিত জবাবে এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নড্ডা।

২০১৮ সালে শুরু হওয়া আয়ুষ্মান ভারত প্রকল্পে একটি পরিবার বছরে সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে চিকিৎসার সুবিধা পায়। ৮ অগস্ট ২০২৬-এর হিসাব অনুযায়ী, প্রকল্পে মোট ৩৪,৪৩৭টি হাসপাতাল যুক্ত রয়েছে। এর মধ্যে ২০,৩৬৩টি সরকারি এবং ১৮,০৭৪টি বেসরকারি হাসপাতাল।

কেন্দ্রের দাবি, হাসপাতাল টাকা চাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই সন্দেহজনক দাবি ধরা সম্ভব হচ্ছে। টাকা দেওয়ার আগেই সেই দাবি আটকে দেওয়া হচ্ছে। ২০২৬ সালের ৩১ জুলাই পর্যন্ত এই প্রযুক্তির মাধ্যমে প্রায় ৬৭৬.১৬ কোটি টাকার সম্ভাব্য ক্ষতি আটকানো হয়েছে।

প্রতারণা ঠেকাতে এবার প্রযুক্তির উপরও জোর দিচ্ছে ন্যাশনাল হেল্‌থ অথরিটি (NHA)। কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের সাহায্যে ভুয়ো বিল, একই চিকিৎসার জন্য বারবার দাবি এবং ভুল পরিচয়ে সুবিধা নেওয়ার মতো ঘটনা শনাক্ত করা হচ্ছে।

Hot this week

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

Topics

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories