Sunday, June 7, 2026
35 C
Kolkata

বাবরি মসজিদের ধ্বংস মামলার বিচারের রায় হবে ৩০ শে সেপ্টেম্বর

এনবিটিভি: বাবরি মসজিদ ধ্বংস মামলার বিচারের রায় ঘোষণা করা হবে আগামী ৩০শে সেপ্টেম্বর। সিবিআইয়ের বিশেষ আদালত ওই দিন রায় ঘোষণার সময় ৩২ জন অভিযুক্তকে আদালতে থাকতে নির্দেশ দিয়েছে। তার মধ্যে রয়েছেন ৯২ বছর বয়সী বিজেপি নেতা লালকৃষ্ণ আডবাণী, ৮৬ বছর বয়সী বিজেপি নেতা মুরলী মনোহর যোশী, বিজেপি নেত্রী উমা ভারতী এবং তৎকালীন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বিজেপির কল্যাণ সিং। ১৯৯২ সালে উত্তরপ্রদেশের অযোধ্যায় হিন্দুত্ববাদী সংগঠনগুলো ও তাদের সমর্থকেরা, যারা নিজেদের করসেবক বলে অভিহিত করে, পঞ্চদশ শতাব্দীর বাবরি মসজিদ ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। যার ফলে ভারতের ইতিহাসের পটভূমি অনেকটা বদলে গিয়েছে এবং হিন্দু-মুসলমান মেরুকরণটাও অনেকটাই স্পষ্ট হয়ে গিয়েছে। কল্যাণ সিংকে সেই সময় মুখ্যমন্ত্রীর পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। কারণ ওই ঘটনার পর সারা ভারতে দাঙ্গা লাগে এবং তাতে হাজার তিনেক মানুষের মৃত্যু হয়। সিবিআইয়ের বিশেষ আদালত এই মামলার বিচারের ভার পাওয়ার পর থেকে বছরের পর বছর পেরিয়ে গিয়েছে। শেষ পর্যন্ত সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, দু’বছরের মধ্যে মামলার বিচার পর্ব শেষ করতে হবে। তার পরেও অবশ্য আদালত আরও কয়েকবার সময় বাড়ানোর অনুরোধ করে। সেই বর্ধিত সময়ের মেয়াদ শেষ হচ্ছে ৩০শে সেপ্টেম্বর এবং সিবিআইয়ের বিশেষ আদালত ঘোষণা করেছে সেই দিনই তারা রায় জানাবে। লালকৃষ্ণ আডবাণী যেদিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে আদালতের শুনানিতে হাজিরা দেন, তার একদিন আগে মুরলী মনোহর যোশী একইভাবে শুনানিতে যোগ দেন। আডবাণীকে একশোটিরও বেশি প্রশ্ন করা হয়। দু’জনেই তাঁদের বিরুদ্ধে আনীত বাবরি মসজিদ ধ্বংসের ষড়যন্ত্রে মদত ও নেতৃত্ব দানের অভিযোগ অস্বীকার করেন। তবে উমা ভারতী স্পষ্ট বলে দিয়েছেন, আমার কিছু এসে যায় না। বাবরি মসজিদ ধ্বংসের দায়ে আমাকে যদি ফাঁসিও যেতে হয়, তাও আমার দেশের লোক আমার নামে জয়ধ্বনি দেবে। কল্যাণ সিংও জানিয়েছেন, কৃতকর্মের জন্য তিনি অনুতপ্ত নন। এই অবস্থায় ভারতের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ধরে চলা মামলাগুলোর একটির বিচারে রায় কী হবে তা জানার জন্য দেশবাসী অপেক্ষা করে রয়েছে।

Hot this week

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

Topics

মমতা-কেজরিওয়ালের জন্যই NDA-তে যোগ দেন নীতিশ কুমার! বিস্ফোরক জেডিইউ নেতা

২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে বিরোধী শিবিরে অন্যতম বড়...

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কলকাতায় ১৪.২ কেজির সিলিন্ডার ৯৬৮ টাকা!

মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির...

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Related Articles

Popular Categories