Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

বাগাতিপাড়ায় গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের আস্থার জায়গা মুজিবনগরের তথ্যআপা

মোঃ কামাল মাহমুদ
বাগাতিপাড়া,(নাটোর)

প্রতিনিধিঃ মরনব্যাধী করোনার সংক্রমণ এড়াতে দ্বিতীয় পর্যায়ে বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে সরকার। সরকারের এ সব নির্দেশনা বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করে স্থানীয় প্রশাসন। তবে এসব নির্দেশনা পালনে একটু বেশি তৎপর ও আন্তরিকতা দেখা গেছে মুজিবনগর তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকারকে। একজন নারী কর্মকর্তা হয়েও সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ছুটে চলেছেন উপজেলার এ প্রান্ত থেকে অপর প্রান্তে,তিনি যেনো গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের আস্থার জায়গা।

অনেকের মতে, প্রশাসনিক অন্যান্য পুরুষ কর্মকর্তার চেয়ে নারী কর্মকর্তা হিসেবে তাঁর কর্মকান্ড প্রশংসনীয় এবং দৃশ্যমান। তার কর্মকান্ড সাধারণ গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের আস্থার জায়গা হিসেবে গড়ে উঠেছে।

তথ্য আপাদের কাছে সেবা নিতে আসা গ্রামীণ সুবিধা বঞ্চিত রাবেয়া আক্তার জানান আমরা সাধারণ মানুষ আপাদের কাছে এলে আমাদের স্বাস্থ্যসেবার পাশাপাশি ভিজিডি কার্ডের আবেদন,মাতৃত্বভাতার আবেদন, বয়স্কভাতার আবেদন,প্রতিবন্ধী ভাতার আবেদন,বিধবা ভাতার আবেদন বিভিন্ন বিষয়ে পরামর্শা সহ কোন বিপদে পড়ে এলে আপারা আমাদের সহযোগিতা করেন।

এ সময় তথ্যসেবা কর্মকর্তা তানিয়া খন্দকার গণমাধ্যমকে বলেন “শেখ হাসিনার সহায়তায় তথ্য আপা পথ দেখায়” তথ্য কেন্দ্রে সুবিধাবঞ্চিত গ্রামীণ নারীদের প্রতিনিয়ত সেবা প্রদান করে যাচ্ছেন মুজিবনগরের তথ্য আপারা।তথ্যকেন্দ্রে স্বাস্থ্যসেবার পাশাপাশি ভিজিডি কার্ডের আবেদন,মাতৃত্বভাতার আবেদন, বয়স্কভাতার আবেদন,প্রতিবন্ধী ভাতার আবেদন,বিধবা ভাতার আবেদন,বিভিন্ন চাকুরির আবেদন, সরকারি ঘরের আবেদন করছে। এছাড়াও তথ্য আপারা ডোর টু ডোরের মাধ্যমে স্বাস্থ্যসেবা,কৃষি সেবা, জেন্ডার, আইন, বাল্যবিবাহ, নারী নির্যাতন, নারীর প্রতি সহিংসতা সম্পর্কে গ্রামীণ সুবিধা বঞ্চিত নারীদের সেবা প্রদান করছেন।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories