Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

উত্তরাখণ্ডের ১২৫ টি মন্দিরে অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে লাগানো হল ব্যানার

নিউজ ডেস্ক : মন্দির পবিত্র স্থান, তাই সেখানে অহিন্দু অর্থাৎ মুসলিম খৃষ্টান বৌদ্ধ জৈন ইত্যাদি অ্হিন্দুদের প্রবেশ নিষিদ্ধ। উত্তরাখণ্ডের ১২৫ টি মন্দিরে এবার অহিন্দুদের প্রবেশ নিষিদ্ধ করে ব্যানার লাগানো হল। মন্দির গুলোতে লাগানো এই ব্যানারগুলোর পিছনে হাত রয়েছে কট্টর হিন্দুত্ববাদী গোষ্ঠী হিন্দু যুব বাহিনীর। ওই ব্যানারগুলোতেও লেখা রয়েছে উগ্রবাদী সংগঠনটির নাম। কিছুদিন আগে উত্তর প্রদেশের গাজিয়াবাদের একটি মন্দিরে ঢুকে পানিপানের অপরাধে এক মুসলিম কিশোরকে বেধড়ক মারধর করা শিরীনগী যাদবের সমর্থনে টুইটার ট্রেন্ডের পিছনেও ছিল এই কট্টর হিন্দুত্ববাদী সংগঠনটি।

সংবাদসংস্থা এএনআইয়ের পক্ষ থেকে প্রকাশিত খবর অনুযায়ী, ঘণ্টা ঘর এলাকার এক মন্দিরের সামনে ব্যানারটি দেখে অনেকেই অবাক হয়ে যান। ওই ব্যানারে লেখা ছিল, “এটি হিন্দুদের জন্য পবিত্র স্থান। এখানে অ-হিন্দুদের প্রবেশ নিষেধ।” নিচে আবার নাম লেখা ছিল হিন্দু যুব বাহিনীর। শুধু ওই মন্দিরে নয়, জানা গিয়েছে, ১২৫ টির বেশি হিন্দু মন্দিরের সামনে এই ধরনের ব্যানার টাঙানো হয়। আর এটি সামনে আসতেই রীতিমতো বিতর্ক দেখা দেয়। অনেকেই এই কাজের সমালোচনা করেন। বিতর্কের মুখে পড়ে অবশ্য মন্দির কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছে, এই ধরনের কোনও ব্যানারের ব্যাপারে তাঁরা কিছু জানেন না। ইতিমধ্যে সেটি সরানো হয়েছে বলেও জানিয়েছেন বিভিন্ন মন্দির কর্তৃপক্ষ। শুধু তাই নয়, যে ব্যক্তির ফোন নম্বর ওই ব্যানারটিতে ছিল, তাঁর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি ১৫৩এ ধারায় মামলাও দায়ের করা হয়েছে।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories