Wednesday, October 21, 2026
24 C
Kolkata

সামনে উপনির্বাচন ও জয়েন্ট-এর পরীক্ষা, বদল হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচী

এনবিটিভি ডেস্কঃ জয়েন্ট এন্ট্রান্স মেইন পরীক্ষার সঙ্গে বার বার উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন মিলে যাওয়া এবং উচ্চ মাধ্যমিকের রুটিন বদল আনলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের।বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক এর মাধ্যমে জানিয়ে দেন মুখ্যমন্ত্রী ।সামনে ভোট ও জয়েন্ট-এর পরীক্ষা তাই পরিবর্তন হল উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সূচী

আগে জয়েন্টের সময়সূচির সঙ্গে উচ্চ মাধ্যমিকের বেশ কয়েকটি পরীক্ষার তারিখ মিলে যাওয়ায় এক বার পরীক্ষার রুটিন বদলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। কিন্তু তার কিছুদিন পরেই গত সোমবার জয়েন্টের পরীক্ষার সময়সূচিও বদলে দেওয়া হয়। জাতীয় পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থার  তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, জয়েন্ট এন্ট্রান্স মেন পরীক্ষা  হবে ১৬ এপ্রিল থেকে ২১ এপ্রিলের পরিবর্তে ২১ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত চলবে। এর ফলে রাজ্যে উচ্চ মাধ্যমিকের বদলে যাওয়া সময়সূচির সঙ্গে ফের সংঘাত হয় জয়েন্টের পরীক্ষার।  

 এদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, “প্রথম ভাষার পরীক্ষা হবে ২ এপ্রিল, এরপর একদিন ছুটি দিয়ে ৪ এপ্রিল হবে দ্বিতীয় ভাষার পরীক্ষা। ৫ এপ্রিল হবে বৃত্তিমূলক বিষয়ের পরীক্ষা। এরপর অঙ্ক পরীক্ষা হবে ১৬ তারিখ। ১৮ তারিখ অর্থনীতির পরীক্ষা, ১৯ এপ্রিল হবে কম্পিউটার সায়েন্স। ২০ এপ্রিল হবে কমার্শিয়াল ল। এরপর পরীক্ষা আছে ২২, ২৩ এপ্রিল। ২২ তারিখ হবে পদার্থ বিজ্ঞান, ২৩ তারিখ স্যাটিসটিকস এর পরীক্ষা রয়েছে। ২৬ তারিখ হবে রসায়ন পরীক্ষা ও ২৭ তারিখ বায়োলজিক্যাল সাইন্স গ্রুপের পরীক্ষা রয়েছে।

এদিন মুখ্যমন্ত্রী বলেন, “এই বছর রাজ্যে প্রায় ৭ লক্ষ পরীক্ষার্থী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে ছেলেদের সংখ্যা রয়েছে ৩ লক্ষের কাছাকাছি। মেয়েদের সংখ্যা ৪ লক্ষের আশেপাশে। পরীক্ষা কেন্দ্র রয়েছে ৬ হাজার ৭২৭। পরীক্ষা হবে সকাল ১০ টা থেকে দুপুর ১টা পর্যন্ত।”

এদিন মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন থেকে পরীক্ষার্থীদের আগাম শুভেচ্ছা বার্তা দেন।  

উল্লেখ্য, এদিকে রাজ্যে দু’ কেন্দ্রে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আসানসোল ও বালিগঞ্জে। আগামী ১২ এপ্রিল ভোট হবে এবং ১৬ এপ্রিল গননা হবে সূত্রে জানা যায়।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories