Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

নন্দীগ্রামে হারের পর কি মুখ্যমন্ত্রী হতে পারবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সংবিধান কি বলে

নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯২ টি আসনের মধ্যে ২১৪ টি আসনে জয়লাভ করে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় প্রথমে নন্দীগ্রাম কেন্দ্রে জয়ী প্রার্থী হিসেবে ঘোষিত হলেও পরবর্তীতে নির্বাচন কমিশন শুভেন্দু অধিকারীকে নন্দীগ্রাম কেন্দ্র থেকে বিজয়ী বলে ঘোষণা করে। তাই এখন প্রশ্ন উঠছে দল জিতেছে, কিন্তু নিজের আসনে পড়াজয়ের পর মমতা বন্দোপাধ্যায় কি মুখ্যমন্ত্রী হতে পারবেন?

এই প্রশ্নের খুব সোজা উত্তর হল হ্যাঁ।

ভারতীয় সংবিধানের ১৬৪(৪) ধারা অনুসারে যে কোনো মন্ত্রী ৬ মাস মন্ত্রীত্ব পালন করতে পারবেন সেই রাজ্যের বিধান সভা বা বিধান পরিষদের সদস্য না হয়ে ও। তবে এই ৬ মাসের মধ্যে তাকে বিধানসভা তাকে
সদস্য হিসেবে নির্বাচিত হয়ে আসতে হবে অথবা বিধান পরিষদের সদস্য হতে হবে।

 

যেহেতু, পশ্চিমবঙ্গের বিধান পরিষদ নেই তাই এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী ছয় মাসের মধ্যে যে কোন আসন থেকে উপ-নির্বাচনে জয়ী হয়ে পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য হিসেবে নির্বাচিত হতে হবে।

এমন ঘটনা বহুবার দেখা গিয়েছে ভারতের রাজনৈতিক ইতিহাসে। ২০১৭ সালে যোগী আদিত্যনাথ মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণের পর তিনি সে রাজ্যের বিধান পরিষদের শপথ গ্রহণ করেন। আবার ২০১১ সালে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার সময় তিনি একজন সাংসদ ছিলেন। তাই সেবারও তাকে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজয়ী হয়ে বিধানসভার সদস্য হতে হয়।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories