Saturday, June 6, 2026
28.2 C
Kolkata

৫ বছরের নীচের শিশুদের মাস্ক পরানো যাবে না, নির্দেশিকায় বলল কেন্দ্র

নিউজ ডেস্ক : করোনা ভাইরাসে দ্বিতীয় ঢেউ এর কারণে বেহাল ভারতের স্বাস্থ্য ব্যবস্থা। আবার আসতে চলেছে তৃতীয় ঢেউ। এই সময়ে শিশুদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি বলেও জানানো হয়েছে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য দপ্তরের তরফে। তাই শিশুদের সুস্বাস্থ্য নিয়ে চিন্তিত ভারতের কেন্দ্রীয় সরকার। শিশুদের উপর নানারকম পরীক্ষা-নিরীক্ষা করা থেকে বিরত থাকতে বলল কেন্দ্র।

 

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ডিরেক্টর জেনারেল অফ হেলথ সার্ভিসেস (ডিজিএইচএস) নয়া গাইডলাইন প্রকাশ করেছে শিশুদের জন্য। শিশুদের চিকিৎসায় রেমডেসিভির এবং সিটি স্ক্যানে নিষেধাজ্ঞা জারি করেছে কেন্দ্র। সেইসাথে পাঁচ বছরের নিচের শিশুদের মাস্ক ব্যবহারে মানা করা হয়েছে।

 

 

 

ডিজিএইচএস’র পক্ষ থেকে প্রকাশিত একটি সংশোধিত নির্দেশিকায় বলা হয়েছে, পাঁচ বছরের নিচে শিশুদের মাস্ক পরানোর প্রয়োজন নেই। ছয় থেকে ১১ বছরের শিশুদের মাস্ক পরানো যেতে পারে। এছাড়াও ১৮ বছরের নিচে কিশোরদের শরীরে অ্যান্টি-ভাইরাল ড্রাগ রেমডেসিভির প্রয়োগ না করার পরামর্শ দেয়া হয়েছে।

 

 

স্টেরয়েড প্রয়োগের ক্ষেত্রে ও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। শুদ্ধুমাত্র করোনা উপসর্গযুক্ত ইমার্জেন্সী পরিস্থিতিতে স্টেরয়েড সঠিক সময়ে সঠিক মাত্রায় প্রয়োগের কথা বলা হয়েছে। কিন্তু হাসপাতাল বা চিকিৎসকের পরামর্শ ছাড়া স্টেরয়েড নিতে বারণ করা হয়েছে। উপসর্গহীন এবং মৃদু উপসর্গযুক্ত করোনা সংক্রমিতদের জন্য জ্বর, সর্দি-কাশির যে সমস্ত ওষুধ খাওয়া উচিত সেগুলোই খেতে বলা হয়েছে। রেমডেসিভির, হাইড্রক্সিক্লোরোকুইন, মাল্টিভিটামিনের মতো ওষুধগুলো প্রয়োজন ছাড়া না নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।

Hot this week

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

Topics

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories