Saturday, June 6, 2026
34.9 C
Kolkata

অসুস্থতার দোহাই দিয়ে গরহাজির কোর্টে! কিন্তু প্রজ্ঞা নাচছেন বিয়ের অনুষ্ঠানে, বাস্কেট বলও খেলেন কিছুদিন আগে

নিউজ ডেস্ক : কয়েক সপ্তাহ আগে শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে আদালতে হাজিরা দিতে যাননি ভোপালের বিজেপি সাংসদ এবং মালোগাও মসজিদে সন্ত্রাসবাদী হামলায় অভিযুক্ত সাদ্ধী প্রজ্ঞা ঠাকুর। কিন্তু তাকে এবার দেখা গেল বিয়ে বাড়ির অনুষ্ঠানে নাচতে। তার নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন মধ্য প্রদেশের কংগ্রেস সভাপতি নরেন্দ্র সালুজা। তারপর থেকেই তার শারীরিক অসুস্থতাকে নাটক বলে কটাক্ষ করেন নেট নাগরিকরা। শারীরিক অসুস্থতার ভান করে সারাক্ষণ মিডিয়ার সামনে হুইল চেয়ারে করে ঘোরা প্রজ্ঞা ঠাকুরকে কিছুদিন আগে বাস্কেট খেলতে ও দেখা যায়।

ভোপালে নিজের বাড়িতে দুই যমজ বোনের বিবাহ অনুষ্ঠানে তাকে নাচতে দেখা যায় ভাইরাল ভিডিওতে। ৭ই জুলাই সন্ধ্যায় নাচার সময় তিনি অন্য সবাইকে তাতে যোগদান করতে ও অনুরোধ করেন। প্রজ্ঞা ঠাকুর চাঁচল এবং সন্ধ্যা নামের ওই দুইজনকে নিজের মেয়ে বলে পরিচয় দেন।

২০০৮ সালে মহারাষ্ট্রের মালেগাও মসজিদে সন্ত্রাসবাদী হামলায় জড়িত এই কথিত হিন্দুত্ববাদী সন্ত্রাসী। বিস্ফোরণে ৬ জন নিহত হয় এবং ১০০ জনের বেশি আহত হন। এই মামলায় ৯ বছর কারাগারে ছিলেন তিনি। বিজেপি ক্ষমতায় আসার পর তার বিরুদ্ধে কোমল ব্যবহার করে সিবিআই। ফলে ২০১৭ সালে তিনি জামিন পান। এখনও পর্যন্ত তিনি জামিনে মুক্ত। কিন্তু আদালতের শুনানির সময় তাকে হাজিরা দিতে হয়। তবে তিনি কয়েক সপ্তাহ আগে তিনি আদালতে এক শুনানিতে হাজিরা দেননি শারীরিক অসুস্থতার দোহাই দিয়ে। তখন থেকে তাকে সংবাদ মাধ্যমের সামনে হুইল চেয়ারেই দেখা যায়। তবে এখন তাকে বাস্কেট বল খেলতে এবং এখন নাচতে দেখা যাওয়ায় তার বিরুদ্ধে সমালোচনায় মুখর হয়েছেন বিরোধীরা।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories