Saturday, August 1, 2026
31.1 C
Kolkata

বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যে কিছুটা স্বস্তি, কলকাতায় কমলো ২০৯ টাকা

ইরান-কেন্দ্রিক সংঘাত এবং পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি হওয়ায় প্রভাব পড়েছিল ভারতে। গত কয়েক মাসে একাধিকবার বেড়েছিল ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম। তবে এবার ব্যবসায়ীদের জন্য বড় স্বস্তির খবর। শনিবার কেন্দ্রীয় সরকার দিল্লি ও কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০০ টাকারও বেশি কমানোর ঘোষণা করেছে।

নতুন মূল্য তালিকা অনুযায়ী, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ২০২ টাকা কমিয়ে ২,৭২৮ টাকা করা হয়েছে। অন্যদিকে কলকাতায় ২০৯ টাকা কমে নতুন দাম হয়েছে ২,৮৭২.৫০ টাকা। সংশোধিত মূল্য অবিলম্বে কার্যকর হয়েছে।

তবে এই মূল্যছাড় শুধুমাত্র বাণিজ্যিক ব্যবহারের ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের ক্ষেত্রেই প্রযোজ্য। গৃহস্থালিতে ব্যবহৃত ১৪.২ কেজির এলপিজি সিলিন্ডারের দামে কোনও পরিবর্তন করা হয়নি।

উল্লেখ্য, জুলাই মাসেও একবার বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল। ফলে অল্প সময়ের মধ্যে এটি দ্বিতীয় দফার মূল্যহ্রাস। বিশেষজ্ঞদের মতে, বিশ্ববাজারে এলপিজির সরবরাহ পরিস্থিতি কিছুটা স্থিতিশীল হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়েছে।

পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখতে গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। প্রায় দু’ঘণ্টার ওই বৈঠকে দেশের জ্বালানি নিরাপত্তা, সরবরাহ ব্যবস্থা এবং সম্ভাব্য ঝুঁকি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর, অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, পেট্রোলিয়ামমন্ত্রী হরদীপ সিং পুরী, বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল, জাহাজ প্রতিমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-সহ একাধিক শীর্ষ আধিকারিক।

সরকারি সূত্রে জানানো হয়েছে, বর্তমান আন্তর্জাতিক উত্তেজনা সত্ত্বেও দেশে এলপিজি, পেট্রোল এবং ডিজেলের পর্যাপ্ত মজুত রয়েছে। জ্বালানি সরবরাহে কোনও ঘাটতির আশঙ্কা নেই বলেও বৈঠকে জানানো হয়েছে।

এদিকে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের ২৮ জুলাই প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ২০২৭ সালের মধ্যে ভারতের মোট আমদানিকৃত এলপিজির প্রায় ২৫ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে সংগ্রহ করার পরিকল্পনা রয়েছে। এর লক্ষ্য মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরতা কমানো এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি বাণিজ্য আরও শক্তিশালী করা। প্রতিবেদনে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্য থেকে সরবরাহ কমে যাওয়ার সম্ভাবনা মাথায় রেখে ভারত ইতিমধ্যেই যুক্তরাষ্ট্র-সহ অন্যান্য দেশ থেকে স্পট মার্কেটের মাধ্যমে এলপিজি আমদানি বাড়িয়েছে।

Hot this week

‘জেন জিকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না’, মোদি-শাহকে কড়া বার্তা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মন্তব্য করার অভিযোগে এক...

পরীক্ষার হল থেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন! ওড়িশায় মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ফের...

যন্তর মন্তরের কটূক্তি নিয়ে ফের মুখ খুললেন মোদী, ‘দুষ্টু’ জেন জি-দের ক্ষমা করে দিয়ে নৈতিকতার বার্তা

শুক্রবার গভীর রাতে ফের একটি ভিডিওবার্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী...

কংগ্রেস থেকে বহিষ্কার ভিক্টর, এবার কোন শিবিরে? নজরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক সমীকরণ

উত্তর দিনাজপুরের চাকুলিয়ার পরিচিত রাজনৈতিক মুখ আলি ইমরান রমজ,...

Topics

‘জেন জিকে ভয় দেখিয়ে চুপ করানো যাবে না’, মোদি-শাহকে কড়া বার্তা রাহুলের

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ করে মন্তব্য করার অভিযোগে এক...

পরীক্ষার হল থেকেই হোয়াটসঅ্যাপে প্রশ্ন! ওড়িশায় মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস

নিট-সহ বিভিন্ন পরীক্ষায় প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে বিতর্কের মাঝেই ফের...

যন্তর মন্তরের কটূক্তি নিয়ে ফের মুখ খুললেন মোদী, ‘দুষ্টু’ জেন জি-দের ক্ষমা করে দিয়ে নৈতিকতার বার্তা

শুক্রবার গভীর রাতে ফের একটি ভিডিওবার্তা প্রকাশ করলেন প্রধানমন্ত্রী...

কংগ্রেস থেকে বহিষ্কার ভিক্টর, এবার কোন শিবিরে? নজরে উত্তর দিনাজপুরের রাজনৈতিক সমীকরণ

উত্তর দিনাজপুরের চাকুলিয়ার পরিচিত রাজনৈতিক মুখ আলি ইমরান রমজ,...

রাশিয়া থেকে তেল কিনলে ১০০% শুল্ক! এবার মুখ খুললো ভারতের বিদেশমন্ত্রক

রাশিয়া থেকে তেল বা গ্যাস আমদানি করলে সংশ্লিষ্ট দেশের...

চন্দ্রনাথ খুনে জোরালো হচ্ছে বিজেপি যোগ! গ্রেফতার ‘গেরুয়া’ শিবির ঘনিষ্ঠ দুই ভাই

শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথ হত্যা মামলায় আরও জোরালো...

পাখা নেই, জল নেই! ক্ষোভে ফেটে পড়ে ৪ কিমি হেঁটে বিডিও অফিসে হাজির ‘জেন আলফা’ পড়ুয়ারা

চাকরির পরীক্ষায় অনিয়মের বিরুদ্ধে তরুণ প্রজন্মের আন্দোলন দেশে তোলপাড়...

Related Articles

Popular Categories