Wednesday, October 21, 2026
25 C
Kolkata

দল ছাড়ব বলে ভুল করেছি, দলনেত্রীর কাছে ক্ষমা চেয়ে নেব : জিতেন্দ্র তিওয়ারি

নিউজ ডেস্ক : পাণ্ডবেশ্বর এর তৃণমূল বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি তৃণমূল কংগ্রেস ছাড়ছেন না। তৃণমূল ছেড়ে যাওয়ার কথা বলে ভুল করেছেন আবার তিনি দলে ফিরতে চান বলে জানিয়েছেন। গতকাল নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এর সঙ্গে বৈঠকের পরে তিনি একথা জানান। অরূপ বিশ্বাস তাকে সমর্থন দিয়ে বলেন, তিনি দলে ছিলেন আছেন এবং থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির বিরুদ্ধে শেষ লড়াই লড়ে যাবেন।

উল্লেখ্য গত বেশ কয়েকদিন ধরে তৃণমূল ছেড়ে যাওয়ার কথা বলার পর থেকে জিতেন্দ্র তিওয়ারি কে নিয়ে তৃণমূল এবং বিজেপির নেতাদের মধ্যে তীব্র বাদানুবাদে সরগরম ছিল রাজ্য রাজনীতি। জিতেন্দ্র তিওয়ারির বিজেপি যোগদানের কথা আলোচনায় আসার পর থেকে আসানসোল বিজেপির কর্মী সমর্থকরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন।তাদের অভিযোগ তিনি বিধায়ক থাকা অবস্থায় বাবুল সুপ্রিয়র ওপর রাজনৈতিক হামলা চালিয়েছিলেন। তিনি বারবার বিজেপি কর্মীদের বিরুদ্ধে ও হামলা চালিয়েছেন বলে অভিযোগ। তবে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ব্যাপারটিকে সমাধান করার চেষ্টা করেন। তিনি বলেন, বাবুলদার সঙ্গে তার একটা সমস্যা রয়েছে তবে দল এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে। কিন্তু এই অবস্থায় শুক্রবার রাতে নিউ আলিপুরে রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকের পরে মত পাল্টান এই বিধায়ক।

তিনি বলেছেন, আমি কখনোই বিজেপিতে যাব বলিনি দল ছাড়বে বলেছিলাম তবে আমি আমার মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছে।দলনেত্রী যখনই আমাকে সময় দেবেন আমি তার কাছে যাব এবং নিজের ভুলের জন্য ক্ষমা চেয়ে নেব।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories