Saturday, March 7, 2026
28.6 C
Kolkata

ভারতে করোনার ডেল্টা প্লাস: আক্রান্ত 22

এবার ভারতে উদ্বেগ বাড়াচ্ছে ডেল্টা প্লাস প্রজাতির করোনাভাইরাস। যা ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট’ বলে জানাচ্ছে কেন্দ্র।

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, ইন্ডিয়ান সার্স-কোভ-২ (SARS-CoV-2) কনসর্টিয়াম অন জিনোমিক্স জানিয়েছে যে ডেল্টা প্লাস আপাতত ‘উদ্বেগজনক ভ্যারিয়েন্ট (প্রজাতি)’ হিসেবে আছে। যে প্রজাতির করোনাভাইরাস আরও বেশি সংক্রমণ ছড়াতে সক্ষম। সেই প্রজাতির করোনার ফলে মনোকোনাল অ্যান্টিবডির (এক ধরনের অ্যান্টিবডি) প্রতিক্রিয়াও সম্ভবত কম হয়।

স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এখনও পর্যন্ত ভারতে ডেল্টা প্লাস প্রজাতির করোনায় আক্রান্ত ২২ জনের হদিশ মিলেছে। তাঁদের মধ্যে ১৬ জনই মহারাষ্ট্রের। তবে মহারাষ্ট্রের সর্বত্র সেই প্রজাতি ছড়িযে পড়েনি। রত্নাগিরি এবং জলগাঁও জেলায় ডেল্টা প্লাসে আক্রান্তদের হদিশ পাওয়া গিয়েছে। মধ্যপ্রদেশ (ভোপাল এবং শিবপুরী জেলা) এবং কেরালার (পালাক্কড় এবং পাঠানামথিট্টা) একাংশে ছ’জন ডেল্টা প্লাস প্রজাতির করোনায় সংক্রমিত হয়েছেন।

ডেল্টার মতো যাতে ডেল্টা প্লাসের প্রভাবে সংক্রমণ মারাত্মক আকার ধারণ না করে, সেজন্য ইতিমধ্যে মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ এবং কেরালাকে কেন্দ্রের তরফ থেকে সতর্ক করা হয়েছে । স্বাস্থ্য মন্ত্রকের বিবৃতিতে জানানো হয়েছে, তিন রাজ্যে সংক্রমণ রুখতে কড়া ব্যবস্থা নির্দেশ দেওয়া হয়েছে। যেখানে ডেল্টা প্লাস প্রজাতিতে আক্রান্তের খোঁজ মিলছে, সেখানে নমুনা পরীক্ষা, চিহ্নিতকরণ এবং টিকাকরণের উপর জোর দেওয়া হবে বলে জানা গিয়েছে।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories