Friday, March 6, 2026
26.7 C
Kolkata

তৃতীয় ঢেউয়ের আগে স্বস্তির খবর, শিশু শরীরে স্থায়ী হচ্ছে না কোভিড উপসর্গ

ওয়াশিংটন: বিশ্বজুড়েই করোনার তৃতীয় ঢেউয়ের সতর্কবার্তা রয়েছে। প্রাথমিকভাবে বলা হয়েছিল এই করোনার ঢেউয়ে শিশুরা আক্রান্ত হতে পারে মারাত্মকভাবে। সেই মোতাবেক শিশুদের টিকাকরণ শুরুর ট্রায়ালও চালু হয়েছে একাধিক দেশে। তবে এরই মাঝে স্বস্তির খবর দিল একটি গবেষণা। দ্য ল্যানসেট চাইল্ড অ্যান্ড অ্যাডোলসেন্ট হেলথ জার্নালে জানান হয়েছে বেশিরভাগ শিশু যারা করোনা আক্রান্ত হয়, তাদের দেহে ছ’দিনে যেমন উপসর্গ থাকে, চার সপ্তাহ পেরিয়ে গেলে সেই উপসর্গ কমতে শুরু করে।

ব্রিটেনের কিংস কলেজের অধ্যাপক এবং এই গবেষণার অন্যতম লেখক এমা ডানকান বলেন, অত্যন্ত স্বস্তির গবেষণা উঠে এসেছে।  দেখা গিয়েছে সংক্রমিত শিশুদের দেহে করোনার উপসর্গ দীর্ঘস্থায়ী হচ্ছে না। প্রাপ্তবয়স্কদের দেহে দেখা গিয়েছে চার সপ্তাহের পরও লক্ষণগুলি থেকে যাচ্ছে। শিশুদের দেহে সেই সমস্যা অবশ্য নেই।

এমনকী SARS-CoV-2 ভাইরাসে আক্রান্ত অনেক শিশুর দেহে কিন্তু কোভিডের উপসর্গও দেখা যাচ্ছে না। সামান্য লক্ষণ হয়ত প্রকাশ পেয়েছে। এই গবেষণা ZOE COVID স্টাডি স্মার্টফোন অ্যাপসের মাধ্যমে করা হয়েছে।  পাঁচ বছর থেকে ১৭ বছর বয়সিদের মধ্যে এই গবেষণা চলেছে। প্রায় ২ লক্ষ ৫০ হাজার শিশুরা এই গবেষণায় অংশগ্রহণ করেছিল।

যদিও এদের মধ্যে ব্যতিক্রম ঘটনাও দেখা গিয়েছিল। অনেক শিশুর দেহে দীর্ঘকালীন অসুস্থতাও দেখা গিয়েছে। সেই সকল উপসর্গের মধ্যে ছিল ক্লান্তি। এটিই সবচেয়ে স্থায়ী লক্ষণ ছিল। মাথাব্যথা এবং গন্ধের অনুভূতি হারিয়ে যাওয়ার লক্ষণও দেখা গিয়েছিল। তবে বেশিরভাগ ক্ষেত্রে শিশুদেহে এই উপসর্গ ছিল কয়েক দিন স্থায়ী।

এদিকে, ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণের মধ্যেই আরেক বিপদ দোরে কড়া নাড়ছে। মার্কিন মুলুকে নতুন আতঙ্ক Disaster Respiratory Virus (RSV)। ২ থেকে ১৭ বছর বয়সীদের মধ্যে ছড়াচ্ছে সংক্রমণ। বিশেষজ্ঞরা বলছেন কোভিডের থেকেও সংক্রামক এই রোগ। করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে মার্কিন প্রশাসন। করোনা সংক্রমণের মধ্যেই যদি এই আতঙ্ক মাথা চাড়া দেয়, তাহলে শিশুদের সামাল দেওয়া যাবে কীভাবে, তাই নিয়ে চিন্তায় তারা।

Hot this week

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

Topics

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories