Friday, March 6, 2026
21.9 C
Kolkata

আন-এডেড মাদ্রাসার প্রতিবাদ মঞ্চে সামিল হতে দেখা গেলো সিপিএম-এর প্রথম সারির নেতৃত্বদের

রাজ্যে বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে অনুমোদন না-পাওয়া আন-এডেড মাদ্রাসাগুলির শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন। মোট ৩১৪টি মাদ্রাসার কর্মীরা দীর্ঘদিন ধরে স্বীকৃতির দাবিতে পথে নেমেছেন। তাদের অভিযোগ, একাধিকবার আবেদন জানানো সত্ত্বেও সংশ্লিষ্ট দপ্তরগুলির কাছ থেকে স্পষ্ট জবাব মিলছে না। ২৭ তারিখ অনুমোদন না-পাওয়া আন-এডেড মাদ্রাসাগুলির শিক্ষক-শিক্ষিকাদের আন্দোলন মঞ্চে উপস্থিত হলেন, সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জী, সিপিএম নেতা সাতরূপ ঘোষ।

আন্দোলনকারীদের বক্তব্য, সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তর নির্দেশিকা জারি করলেও সব প্রতিষ্ঠান এখনও অনুমোদন পায়নি। গত বছরের ৬ নভেম্বর রাজ্য সরকারের তরফে ৬৮০টি আন-এডেড মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার প্রক্রিয়া শুরু করার কথা জানানো হয়েছিল। পরে ৩৬৬টি মাদ্রাসা অনুমোদন পেলেও বাকি ৩১৪টির ভাগ্যে এখনও শিলমোহর পড়েনি। সরকারি সূত্রের দাবি, বাকি প্রতিষ্ঠানগুলির মধ্যে ১০১টি প্রয়োজনীয় মানদণ্ড পূরণ করতে পারেনি। আরও কিছু মাদ্রাসার নথিতে অসঙ্গতি রয়েছে, যা খতিয়ে দেখা হচ্ছে। ভোটের আগে এই জট খুলবে কি না, তা নিয়ে জল্পনা বাড়ছে। তবে শিক্ষক-শিক্ষিকারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, স্বীকৃতি না পাওয়া পর্যন্ত তাদের প্রতিবাদ চলবে।

Hot this week

হিজাব পড়া মহিলাদের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ছড়াচ্ছে বিদ্বেষ!

বিশ্বজুড়ে যখন নারীর স্বাধীনতা ও সমান অধিকারের কথা জোর...

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনির হত্যাকে ঘিরে বিক্ষোভ, রাস্তায় নেমে প্রতিবাদে মিম নেতৃত্ব

হায়দরাবাদে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকে...

ডলারের বিপরীতে টাকার বড় ধাক্কা, বিনিময় মূল্য পৌঁছল ৯২ টাকার ঘরে!

পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে আন্তর্জাতিক অর্থবাজারে অস্থিরতা আরও বেড়েছে।...

গরু পাচারের মিথ্যে অভিযোগে বিজেপি শাসিত রাজস্থানে এক মুসলিম যুবকের মৃত্যু ঘিরে চাঞ্চল্য ও প্রতিবাদ!

রাজস্থানের ভিওয়াড়ি এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য...

Topics

বিদ্যুৎ খুঁটি বোঝাই গাড়ি উল্টে প্রাণ গেল দক্ষিণ দিনাজপুরের এক মসজিদের রোজদার ইমামের!

দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জে মর্মান্তিক ঘটনায় প্রাণ হারালেন এক মসজিদের...

মাঝ রাস্তায় ‘চোর’ সম্বোধন হুমায়ুনকে! মিডিয়ার সামনে মেজাজ হারালেন ভরতপুরের বিধায়ক

কলকাতার কিড স্ট্রিটে বিধায়ক হোস্টেলের সামনে এক সংবাদ মাধ্যমকে...

‘মার্কিন বশ্যতা’ মেনে নিল দিল্লি? তীব্র সমালোচনায় সরব রাজনৈতিক বিরোধীদলগুলি

পশ্চিম এশিয়ায় ইরানকে কেন্দ্র করে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের...

Related Articles

Popular Categories