লোকসভা ভোটের রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন দিল্লির সাংসদ তথা ক্রিকেটার গৌতম গম্ভীর।
গম্ভীর ২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দেন। পূর্ব দিল্লির লোকসভা কেন্দ্রে বিজেপির টিকেটে জিতে সাংসদ হন তিনি। পাঁচ বছর পর জানালেন ক্রিকেটে মনোযোগ দিতে রাজনীতি ছাড়তে চান তিনি।
শনিবার এক্স হ্যান্ডলে তিনি লিখেন, আমি আমার সম্মাননীয় দলীয় সভাপতি জেপি নড্ডাজিকে অনুরোধ করেছি, আমাকে আমার রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি দিতে। যাতে আমার আসন্ন ক্রিকেটীয় কর্তব্য পালনে বেশি মনোযোগ দিতে পারি। আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানাচ্ছি, আমাকে মানুষের কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য। জয় হিন্দ।’’
উল্লেখ্য সাংসদ হওয়ার পর থেকেই দিল্লিতে পদ্মের প্রধান মুখ তিনি। ওই নির্বাচনে বড় ব্যবধানে জিতেওছিলেন তিনি। তাঁর নিকটবর্তী প্রার্থীর সঙ্গে তাঁর প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল ৬ লক্ষ ৯৫ হাজার ১০৯।


