Tuesday, June 9, 2026
30 C
Kolkata

লোকসভা ভোটে বিজেপির প্রথম তালিকায় সুকান্ত-লকেট-সৌমেন্দু

সামনেই লোকসভা নির্বাচন। নির্বাচনী তোরজোর শুরু করে দিয়েছে বিজেপি। এবার লোকসভা নির্বাচনের প্রথম প্রার্থী তালিকা ঘোষণা করল বিজেপি।

নরেন্দ্র মোদী লড়াই করবেন বারাণসী থেকেই। অমিত শাহ লড়ছেন গান্ধীনগর থেকে। আমেঠি থেকেই লড়াই করছেন স্মৃতি ইরানি।

প্রথমবারের মত নির্বাচনের টিকেট দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজের মেয়ে বাঁশরী স্বরাজকে। টিকেট পেয়েছেন লোকসভার বিদায়ী স্পিকার ওম বিড়লা।

একই দিন বাংলায় ২০ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই তালিকায় নেই রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ।

এই ২০ জনের তালিকায় রয়েছেন রাজ্য বিজেপির বর্তমান সভাপতি সুকান্ত মজুমদার। হুগলিতে টিকেট পেয়েছেন লকেট চট্টোপাধ্যায়। বিধানসভায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকেও টিকেট দিয়েছে বিজপি। আলিপুরদুয়ারে টিকেট পেয়েছেন বিধানসভার চিফ হুইপ মনোজ টিগ্গাকে।

বাঁকুড়ায় সুভাষ সরকার ও উত্তর মালদায় খগেন মুর্মুকেই রেখেছে বিজেপি। উত্তর মালদহে আনা হয়েছে শ্রীরূপা মিত্রকে। কোচবিহার থেকেই এবার দাঁড়াচ্ছে নিশীথ প্রামাণিক, বিষ্ণুপুর থেকে লডা়ই করছেন সৌমিত্র খাঁ। ঘাটালে দাঁড়াচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। হাওড়া থেকে রথীন চক্রবর্তী, আসানসোল থেকে লড়াই করছেন ভোজপুরী গায়ক পবন সিং। জয়নগরে অশোক কাণ্ডারি।

বহরমপুর থেকে এবার বিজেপির টিকিটে লড়াই করছেন নির্মাল কুমার সাহা, মুর্শিদাবাদ থেকে গৌরীশঙ্কর ঘোষ, রানাঘাট আসনে লড়ছেন জগন্নাথ সরকার, বনগাঁ থেকে লড়াই করবেন কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর, যাদবপুর থেকে লড়বেন অনির্বান গাঙ্গুলী, বাঁকুড়া থেকে লড়ছেন সুভাষ সরকার, বোলপুর থেকে লড়বেন প্রিয়া সাহা।

Hot this week

দিল্লিতে ‘মহানাটক’! কোন গোপন ফর্মুলায় পদ্ম শিবিরে পা বাড়াচ্ছেন তৃণমূলের একঝাঁক সাংসদ?

পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক অভূতপূর্ব ও ঐতিহাসিক পালাবদলের ইঙ্গিত দিয়ে...

যাদবপুর হকার উচ্ছেদ-কাণ্ডে গ্রেফতার হওয়া সৃজন ভট্টাচার্য-সহ পাঁচ জনের জামিন!

যাদবপুর স্টেশন সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান ঘিরে উত্তপ্ত পরিস্থিতির...

সিআইডির তলব এড়িয়ে দিল্লিতে অভিষেক, কালীঘাটের বাড়িতে পৌঁছলেন তদন্তকারীরা

বিধায়কদের স্বাক্ষর জালিয়াতি সংক্রান্ত মামলার তদন্তে নতুন মোড় এসেছে।...

Topics

সুরাটে ১০০টা বাড়ি গুঁড়িয়ে দিল বুলডোজার, কিন্তু দায় নিল না কেউ! প্রশ্নের মুখে প্রশাসন

গুজরাটের সুরাট শহরে এক অদ্ভুত ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের...

রাস্তা সম্প্রসারণ প্রকল্পের জন্য ভাঙা হল ৪৪ বছরের নুরানি মসজিদ, কড়া নিরাপত্তায় অভিযান জয়পুরে!

রাজস্থানের জয়পুরে একটি রাস্তা সম্প্রসারণ প্রকল্পকে কেন্দ্র করে নতুন...

Related Articles

Popular Categories