Tuesday, July 21, 2026
26.2 C
Kolkata

নির্বিচারে কেটে ফেলা হচ্ছে কয়েকশো গাছ

রানিগঞ্জের ৩৩ নম্বর ওয়ার্ডের পলাশডাঙায় কয়েক বিঘা জমির গাছ কেটে ফেলার অভিযোগ উঠলো জমি ও কাঠ মাফিয়াদের বিরুদ্ধে।তদন্তের আশ্বাস দিয়েছেন ভূমি- রাজস্ব দপ্তরের অতিরিক্ত জেলাশাসক ও সন্দীপ টুডু ও বন দফতরের ডি এফ ও বুদ্ধদেব মন্ডল।

ওই এলাকায় জমি রয়েছে মীন গোলাপ নামে এক ব্যক্তির । লোকমুখে খবর পেয়ে তিনি তৎক্ষণাৎ গিয়ে দেখেন, সব গাছ কেটে জমি একেবারে সমান করে দিয়েছে দুষ্কৃতীরা।
তিনি অভিযোগ করেন “প্রায় মাস খানেক পর এসে দেখি আমাদের জমির ওপর যন্ত্র চালিয়ে সমান করে দিয়েছে। কেটে ফেলা হয়েছে সব গাছ।জমি দখল করা হচ্ছে বলে বুঝতে পারলাম। এছাড়াও তিনি জানান, পুরো এলাকাতেই কেটে ফেলা হয়েছে বিপুল সংখ্যক গাছ।কোথাও কোথাও আবার গাছে আগুনও ধরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় তৃণমূল নেতা সাধন সিং বলেন, এখানে ৬০-৭০ ,ভাগ জমি সরকারি।বাকিটা ব্যক্তিগত মালিকানাধীন।প্রায় ১০০-১৫০ টি গাছ কেটে জমিগুলি সমান করে দখল করে নেওয়া হয়েছে।রানিগঞ্জের জমি মাফিয়ারা এভাবে জমি দখল করতে থাকলে প্রাকৃতিক ভারসাম্য বলে কিছু থাকবে না।
সাধন সিং আক্ষেপ করে বলেন এক সময় এই এলাকা পলাশবন বলে পরিচিত ছিল, সেই থেকেই নাম পলাশডাঙা। বহুদিন সেই বন নেই । তারপরেও যে কটি গাছ ছিল সমস্ত কেটে নেওয়া হলো।

পরিবেশবিদদের কথায় সব দপ্তর এবং রাজনৈতিক দলের নেতারা তো সক্রিয় , সকলেই পদক্ষেপ নেওয়ার কথা বলছেন।কিন্তু অবস্থার বদল ঘটার কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। নির্বিচারে চলছে পরিবেশ ধ্বংস।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories