Sunday, June 7, 2026
35 C
Kolkata

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিতর্কে জড়াবেন না, ‘ফতোয়া’ শাহী ইমামের

এনভিটিভি, ওয়েব ডেস্ক: লোকসভা নির্বাচনের আগে দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য নতুন করে তৎপরতা শুরু করেছে নরেন্দ্র মোদি সরকার। সেই সঙ্গে চড়ছে বিতর্কের পারদ। এই পরিস্থিতিতে শনিবার দিল্লি জামে মসজিদের শাহী ইমাম সৈয়দ আহমেদ বুখারি দেশটির মুসলিম সম্প্রদায়ের কাছে অভিন্ন দেওয়ানি বিধি বিতর্কে নীরব থাকার ‘ফতোয়া’ দিয়েছেন। ঈদুল আজহার সময় বিদেশে সফরে থাকাকালীন শাহী ইমাম এই ফতোয়া দিয়েছেন বলে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে। ফতোয়ায় মুসলিম সংগঠনগুলোকে অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত কোনো বিতর্কে না জড়ানোরও পরামর্শ দিয়েছেন শাহী ইমাম। তাৎপর্যপূর্ণভাবে ভারতের মুসলিম পার্সোনাল ল বোর্ড ইতিমধ্যেই প্রকাশ্যে অভিন্ন দেওয়ানি বিধির বিরোধিতা করেছে। মঙ্গলবার গভীর রাতে বোর্ডের ভার্চুয়াল বৈঠকে সুপ্রিম কোর্টে এ বিষয়ে আবেদন জানানোর জন্য আইনি দিকগুলোও খতিয়ে দেখা হয়। প্রসঙ্গত, গত ১৪ জুন ভারতের কেন্দ্রীয় সরকার নিযুক্ত ২২তম আইন কমিশনের পক্ষ থেকে অভিন্ন দেওয়ানি বিধি চালুর বিষয়ে বিভিন্ন ধর্মীয় সংগঠন এবং জনগণের মতামত জানতে চাওয়া হয়েছিল। এরপর ভোপালে বিজেপির কর্মসূচিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অভিন্ন দেওয়ানি বিধি চালুর পক্ষে সরব হন। এই পরিস্থিতিতে সংসদের আসন্ন বাদল অধিবেশনেই মোদি সরকার দেশে অভিন্ন দেওয়ানি বিধি চালুর জন্য বিল আনতে পারে বলে জল্পনা শুরু হয়। চলতি সপ্তাহে সেই সম্ভাবনা উসকে সংশ্লিষ্ট সংসদীয় কমিটির পক্ষ থেকে এ বিষয়ে কেন্দ্রীয় আইন কমিশন এবং আইন মন্ত্রণালয়ের মত জানতে চাওয়া হয়েছে। আগামী ৩ জুলাই প্রতিনিধি পাঠিয়ে এ বিষয়ে মত জানানোর জন্য নোটিশ পাঠানো হয়েছে আইন কমিশন এবং আইন মন্ত্রণালয়কে। দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্র শুক্রবার টুইটারে লেখেন, ‘৫ আগস্ট কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার হয়েছিল। ৫ আগস্ট রামমন্দিরের শিলান্যাস হয়েছিল। আর আগামী ৫ আগস্ট অভিন্ন দেওয়ানি বিধি আসতে চলেছে।’

Hot this week

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

রাজ্যের প্রতিটি মাদ্রাসার বিস্তারিত তথ্য চেয়ে জেলাশাসকদের নির্দেশ নবান্নের, রিপোর্ট জমার শেষ সময় ৫ জুলাই

রাজ্যের বিভিন্ন জেলার মাদ্রাসাগুলির বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ শুরু...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

Topics

বহরমপুর কেন্দ্রে ইউসুফ পাঠানকে সরিয়ে মমতার সংসদে যাওয়ার খবর ভুয়ো! সাফাই দিলেন সৌরভ গাঙ্গুলিও

পশ্চিমবঙ্গের রাজনৈতিক মহলে গত কয়েকদিন ধরে একটি জল্পনা ব্যাপকভাবে...

১৩ কোটির দেনা মাথায় নিয়ে মহামেডানের ব্যাটন ধরলেন হুমায়ুন কবির

শেষ পর্যন্ত তীব্র ক্ষোভ আর আর্থিক অনটনের জেরে বড়সড়...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Related Articles

Popular Categories