Friday, July 24, 2026
26 C
Kolkata

পাকিস্তানে নিরাপত্তা বাহিনী-সন্ত্রাসীর তুমুল গোলাগুলি, নিহত ৫ 

এনভিটিভি, ওয়েব ডেস্ক: পাকিস্তানের বেলুচিস্তানের শেরানির ধানা সার এলাকায় আজ রোববার তল্লাশিচৌকিতে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনজন কর্মকর্তা ও ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারির (এফসি) একজন সদস্য নিহত হয়েছেন। এছাড়া নিরাপত্তাকর্মীদের পাল্টা গুলিতে একজন সন্ত্রাসীও নিহত হয়েছে। শেরানির ডেপুটি কমিশনার (ডিসি) বিলাল সাব্বির ডনকে সন্ত্রাসী হামলায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাসী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে প্রায় দুই ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়েছে।  এতে একজন এফসি সদস্য আহত হয়েছেন। তিনি শঙ্কামুক্ত বলে প্রতিবেদনে বলা হয়েছে। এ ছাড়া দুই সন্ত্রাসীও আহত হয়েছে। শেরানির ডিসি জানান, আহত দুই সন্ত্রাসী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। নিহত সন্ত্রাসীর লাশ সন্ত্রাসবিরোধী বিভাগে পাঠানো হয়েছে।  শহীদ নিরাপত্তাকর্মীদের লাশ জোব জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।  বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী আব্দুল কুদুস বিজেঞ্জো এ হামলার নিন্দা জানিয়ে বলেন, সন্ত্রাসী কাপুরুষোচিত কর্মকাণ্ড দিয়ে নিরাপত্তা বাহিনীর মনোবল নষ্ট করতে পারবে না। তিনি আরও বলেছেন, নিরাপত্তাকর্মীদের এ আত্মত্যাগ জাতির জন্য আলোর মশাল।

Hot this week

অমরনাথ যাত্রার মাঝেই জঙ্গি হামলা, অনন্তনাগে নিহত পুলিশ হেড কনস্টেবল আশিক হুসেন

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলায় জঙ্গিদের গুলিতে এক পুলিশ...

সিকিম টানেলে বিপর্যয়ে বাড়ল মৃত্যুর সংখ্যা, ধ্বংসস্তূপ থেকে আরও দেহ উদ্ধার

সিকিমের নামচিতে নির্মীয়মাণ একটি টানেলে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা...

বাড়ি বাড়ি পুলিশ, হোয়াটসঅ্যাপে লাইভ লোকেশন! সিজেপি বিক্ষোভ ঠেকাতে মুম্বইয়ে কড়া নজরদারি

দিল্লিতে শুরু হওয়া 'ককরোচ জনতা পার্টি' (সিজেপি)-র নেতৃত্বাধীন ছাত্র...

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

Topics

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

Related Articles

Popular Categories