Sunday, September 6, 2026
28 C
Kolkata

আফগানিস্তানের উপর নিজেদের মতামত চাপিয়ে দেবেন না : ভ্লাদিমির পুতিন

 

 

মার্কিন সেনা সরতেই ফের তালিবান-রাজ। আফগানিস্তানের ‘পতন’ রোধের ডাক দিলেন রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বার্তা দিলেন, ‘নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির’।

আফগানিস্তানে তালিবান কর্তৃত্বে আগেই সমর্থন জানিয়েছে রাশিয়া। এবার দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব রাষ্ট্রকে সতর্ক করে দিলেন। তাঁর বক্তব্য, ‘‘তালিবান আফগানিস্তান মোটামুটি দখল করেই নিয়েছে। এমন পরিস্থিতিতে নিজেদের মতামত আফগানিস্তানের উপর চাপিয়ে দেওয়া উচিত নয় অন্য দেশগুলির।”

শুক্রবার মস্কোয় জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে বৈঠকের পর সংবাদমাধ্যমের মুখোমুখি হন পুতিন। সেখানে আফগানিস্তান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘তালিবান আফগানিস্তান দখল করেছে। এটাই বাস্তব। সেই অনুযায়ীই এগোতে হবে আমাদের। যেন তেন প্রকারে আফগানিস্তানের পতন রুখতেই হবে।”তালিবানের পুনরুত্থান নিয়ে বিশ্বের তাবড় ক্ষমতাশালী দেশের নীরবতা নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে রাশিয়া যে ভাবে তালিবান কর্তৃত্বকে এক প্রকার মেনেই নিয়েছে

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories