Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর, শীতে জোড়া আন্তর্জাতিক ম্যাচ ইডেনে

এনবিটিভি ডেস্ক: শীতের ইডেনে বসছে আন্তর্জাতিক ক্রিকেটের আসর। ২১ নভেম্বর নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টির পরেই ফেব্রুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে ম্যাচ পাচ্ছে ইডেন।

নভেম্বরে ভারতে আসছে নিউজ়িল্যান্ড। তিনটি টি-টোয়েন্টি ও দু’টি টেস্ট খেলবে তারা। কলকাতা পাচ্ছে তৃতীয় টি-টোয়েন্টি। অন্য দিকে জানুয়ারির শেষে ভারত সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ। তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে। ওয়ান ডে দিয়েই ৬ ফেব্রুয়ারি শুরু হচ্ছে সিরিজ়। প্রথম দু’টি ওয়ান ডে দেওয়া হয়েছে আমদাবাদ ও জয়পুরকে। সূত্রের খবর, কলকাতা পাচ্ছে তৃতীয় ওয়ান ডে। অর্থাৎ ১২ ফেব্রুয়ারি জেসন হোল্ডারদের বিরুদ্ধে খেলতে দেখা যাবে বিরাট কোহলীদের।

 

নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে একাধিক সিনিয়র ক্রিকেটারকে বিশ্রাম দেওয়া হতে পারে। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ়ে পুরো দল নিয়েই খেলতে পারে ভারত। আইপিএলের পর থেকে টানা ম্যাচ থাকায় জৈব সুরক্ষা বলয়ের বাইরে বেশি দিন থাকতে পারবেন না ক্রিকেটারেরা। তাই নিউজ়িল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সিরিজ়ে ঘুরিয়ে ফিরিয়ে ক্রিকেটারদের খেলানো হতে পারে।

ইডেনে শেষ ম্যাচ হয়েছিল ২০১৯ নভেম্বরে। দু’বছর পরে ফের কলকাতা দেখবে আন্তর্জাতিক ক্রিকেট।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories