Thursday, November 5, 2026
30 C
Kolkata

মিডটার্মে ট্রাম্পের ধাক্কা, বিপাকে ইলন মাস্কও! ৪৭০০ কোটি খরচ করেও মিলল না সাফল্য, বাড়ছে তদন্তের আশঙ্কা

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) বড়সড় ধাক্কা খেল ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান শিবির। কংগ্রেসের নিয়ন্ত্রণ হারিয়ে এখন ডেমোক্র্যাটদের চাপে পড়তে হচ্ছে তাদের। আর এই নির্বাচনে রিপাবলিকানদের জেতাতে বিপুল অর্থ খরচ করেও প্রত্যাশিত ফল পেলেন না ধনকুবের ইলন মাস্ক। প্রায় ৪৭০০ কোটি টাকা নির্বাচনী প্রচারে ঢেলেও শেষ পর্যন্ত ব্যর্থ হল তাঁর কৌশল। ফলে ট্রাম্পের পাশাপাশি মাস্কের ব্যবসায়িক ও রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।নির্বাচনের আগে রিপাবলিকান প্রার্থীদের সমর্থনে প্রায় ৪৭৪ কোটি ডলার খরচ করেছিলেন মাস্ক। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৭০০ কোটি টাকা। এই অর্থের বড় অংশই ব্যয় করা হয়েছিল টেক্সাসে। কারণ এই রাজ্যেই রয়েছে তাঁর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা সংস্থা টেসলার সদর দফতর এবং মহাকাশ গবেষণা সংস্থা স্পেসএক্সের গুরুত্বপূর্ণ কেন্দ্র। এখানেই নতুন চিপ তৈরির প্রকল্প টেরাফ্যাবের ঘোষণা করেছিলেন তিনি।কিন্তু বিপুল অর্থ খরচ করেও টেক্সাসে রিপাবলিকানদের সাফল্য নিশ্চিত করতে পারেননি মাস্ক। ডেমোক্র্যাট প্রার্থীদের জয় রিপাবলিকান শিবিরের জন্য বড় ধাক্কা হয়ে উঠেছে। সেনেটের লড়াইয়েও ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকোর কাছে পরাজিত হয়েছেন রিপাবলিকান কেন প্যাক্সটন। জয়ের পর মাস্ককে নিশানা করে প্যাক্সটন বলেন, অর্থের জোরের চেয়ে সাধারণ মানুষের শক্তি অনেক বেশি।নির্বাচনের ফল প্রকাশের সময় প্রথমে কোনও মন্তব্য করেননি মাস্ক। পরে সামাজিক মাধ্যমে তিনি লেখেন, তাঁর হস্তক্ষেপে এবার কোনও কাজ হয়নি। এর আগে নির্বাচনে প্রভাব খাটাতে স্টারলিঙ্কের প্রযুক্তি ব্যবহারের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ নিয়ে বিতর্ক রয়েছে। নির্বাচনের আগে রিপাবলিকানদের সমর্থনে করা একাধিক পোস্টও পরে মুছে দেন তিনি।এদিকে নির্বাচনের ফল প্রকাশের পর টেসলা ও স্পেসএক্সের শেয়ারের দামেও পতন দেখা গিয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, স্পেসএক্সের শেয়ার ৫.৫ শতাংশ এবং টেসলার শেয়ার ৫.১ শতাংশ কমেছে।তবে মাস্কের জন্য সবচেয়ে বড় উদ্বেগের কারণ হয়ে উঠতে পারে ডেমোক্র্যাটদের সম্ভাব্য তদন্ত। ট্রাম্পের দ্বিতীয় দফার সরকারে সরকারি খরচ কমানোর দায়িত্বে থাকা ডিওজিই বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। ওই দফতরের কাজকর্ম, সরকারি কর্মী ছাঁটাই এবং বিভিন্ন অনুদান বন্ধ করা নিয়ে আগেই প্রশ্ন তুলেছিলেন ডেমোক্র্যাট নেতারা। এবার কংগ্রেসে শক্তি বাড়ায় বিষয়গুলি নিয়ে তদন্তের দাবি আরও জোরালো হতে পারে।মাস্ক অবশ্য জানিয়েছেন, যে কোনও পরিস্থিতির মোকাবিলা করতে তিনি প্রস্তুত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প ক্ষমতায় থাকাকালীন তাঁকে আইনি সুরক্ষা দেওয়ার চেষ্টা করতে পারেন। কিন্তু প্রেসিডেন্টের ক্ষমা সব ধরনের আইনি তদন্ত বন্ধ করতে পারে না। অঙ্গরাজ্যগুলির নিজস্ব তদন্ত এবং কংগ্রেসের অনুসন্ধানের মুখেও পড়তে পারেন মাস্ক। ফলে নির্বাচনের ফল তাঁর ব্যবসায়িক সাম্রাজ্য ও রাজনৈতিক প্রভাবের উপর কতটা চাপ তৈরি করে, এখন সেদিকেই নজর।

Hot this week

বাবরি মসজিদের নামে আপত্তি শুভেন্দুর, মুখ্যমন্ত্রীর ইচ্ছাকে সম্মান জানিয়ে অবস্থান বদল হুমায়ুনের

মুর্শিদাবাদে বাবরি মসজিদ তৈরি নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই নিজের...

গাজায় যুদ্ধের মধ্যে চিকিৎসক হিসেবে কাজ, এবার মার্কিন কংগ্রেসে জয়ী মিশরীয় বংশোদ্ভূত আদম হামাওয়ে

মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী...

SIR-এর খসড়া তালিকায় নাম নেই? পুরনো ভোটারদের জন্য ফর্ম ৬ নিয়ে বড় নির্দেশ কমিশনের!

এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে...

‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’, দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট, পুরসভাকে ফের প্রকাশের নির্দেশ

পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী...

Topics

গাজায় যুদ্ধের মধ্যে চিকিৎসক হিসেবে কাজ, এবার মার্কিন কংগ্রেসে জয়ী মিশরীয় বংশোদ্ভূত আদম হামাওয়ে

মার্কিন রাজনীতিতে নতুন ইতিহাস গড়লেন মিশরীয় বংশোদ্ভূত ডেমোক্র্যাট প্রার্থী...

SIR-এর খসড়া তালিকায় নাম নেই? পুরনো ভোটারদের জন্য ফর্ম ৬ নিয়ে বড় নির্দেশ কমিশনের!

এসআইআর প্রক্রিয়ায় প্রকাশিত খসড়া ভোটার তালিকায় নাম না থাকলে...

‘ভারত ধর্মনিরপেক্ষ দেশ’, দিয়া মির্জার ভিডিও সরানোয় ক্ষুব্ধ বম্বে হাই কোর্ট, পুরসভাকে ফের প্রকাশের নির্দেশ

পরিবেশ রক্ষার বার্তা দিতে গিয়ে রাজনৈতিক বিতর্কে জড়িয়েছিলেন অভিনেত্রী...

তৃণমূলের সমর্থনেই আরামবাগের পঞ্চায়েতে বিজেপির প্রধান, আরাণ্ডি-২ দখল পদ্ম শিবিরের

আরামবাগের আরাণ্ডি-২ গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা গেল বিজেপির হাতে। তৃণমূল...

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের বড় ধাক্কা, মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই এগিয়ে ডেমোক্র্যাটরা, চাপে রিপাবলিকান শিবির!

আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড়সড় রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে প্রেসিডেন্ট ডোনাল্ড...

Related Articles

Popular Categories