Wednesday, July 22, 2026
26.1 C
Kolkata

বেতন চাইতে গিয়ে ঝামেলায় রানীগঞ্জ সিন্ডিকেটের কর্মীরা, গ্রেপ্তার ৩ জন

এনবিটিভি ডেস্ক, আসানসোল: অবাক ঘটনা আসানসোলের কুলটি থানা মোড় সংলগ্ন অঞ্চলে। একদিকে সিবিআই যখন অবৈধ কয়লা কাণ্ডে রাজ্যের বিভিন্ন জায়গাতে কয়লা মাফিয়াদের ধরতে তৎপর আর ঠিক তখনই অবৈধ কয়লা কারবারে সিন্ডিকেটে নিযুক্ত কর্মীরা বেতন না পাওয়ার ফলে রাণীগঞ্জ অঞ্চলের বেশ কিছু সংখ্যক যুবক মিলে কুলটির বাসিন্দা প্রাক্তন কাউন্সিলর প্রেম নাথ সাউয়ের ছেলে পিন্টু সাউয়ের বাংলোতে তাদের বকেয়া বেতন চাইতে গেলে ঝামেলার সৃষ্টি হয়।

ঘটনাসূত্রে আরও জানা যায় রানীগঞ্জের ওই যুবকরা কয়লা সিন্ডিকেটে কাজ করতো। কিন্তু বিগত কয়েক মাস বেতন না পাওয়ার ফলে তারা সকলে মিলে পিন্টু সাউয়ের বাংলোতে বেতন চাইতে আসে। বেতন চাইতে গেলে বচসা বাঁধে পিন্টু সাউয়ের সঙ্গে। তারপরই তারা পিন্টুর বাংলোতে পাথর ছুঁড়তে থাকে। এই খবর শুনে পিন্টুর বাড়িতে ছুটে আসে পিন্টুর দলের বেশ কয়েকজন যুবক। শুরু হয়ে যায় দু পক্ষের মধ্যে হাতাহাতি। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ বাহিনী। এই ঘটনায় তিন যুবককে আটক করার পাশাপাশি একটি মোটর সাইকেল বাজেয়াপ্ত করেছে পুলিশ। কি ঘটনা জানতে গেলে পুলিশের গাড়িতে বসে থাকা এক যুবক সাংবাদিকদের জানিয়েছেন যে সিন্ডিকেটের অধীনে রানীগঞ্জে কয়লার কাজ করতো তারা। কিন্তু বিগত তিন মাস ধরে বেতন না পাওয়াতে বেতন চাইতে আসি আমরা। অন্যদিকে ডিসি ওয়েস্ট বিশ্বজিৎ মাহাতো বলেন ঘটনা আমার জানা নেই তবে কি ঘটনা আমি খোঁজ নিয়ে দেখছি।।

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories