Friday, March 6, 2026
33.5 C
Kolkata

আমেরিকা যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ৪৫ জনের মৃত্যু

 

 

মার্কিন যুক্তরাষ্ট্রে হারিকেন আইদার প্রভাবে সৃষ্ট বন্যায় অন্তত ৪৫ জনের মৃত্যু হয়েছে। কেবল নিউ জার্সিতেই মারা গেছে অন্তত ২৩ জন। এছাড়া নিউ ইয়র্ক, পেনসিলভ্যানিয়াতেও অনেক লোক প্রাণ হারিয়েছে।নিউ জার্সির গভর্নর ফিল মারফি বলেছেন, বেশির ভাগই মারা গেছেন তাদের গাড়ি বন্যার পানিতে ডুবে যাওয়া বা পানিতে গাড়ি ভেসে যাওয়ায়।

আইদা-বিধ্বস্ত ওই তিন রাজ্য থেকে ভয়াবহ কিছু দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটমাধ্যমে। অবিরাম বৃষ্টিপাত এবং তুমুল ঝড়ের জেরে লণ্ডভণ্ড জনজীবন। রাস্তাঘাটে যাতায়াত বন্ধ হলেও বুধবার পর্যন্ত চালু ছিল সাবওয়ে। কিন্তু বৃহস্পতিবার থেকে স্টেশনগুলোতেও পানি ঢুকতে শুরু করে। বাধ্য হয়ে মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটি নিউইয়র্ক শহরে সাবওয়ে পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিয়েছে। সংবাদ সংস্থা সূত্রে খবর, নিউ ইয়র্ক শহরের সাবওয়েতে অন্তত ১৭টি ট্রেন আটকে পড়েছে। জোরকদমে চলছে উদ্ধারকাজ।নিউ ইয়র্কে আগেই জরুরি অবস্থা জারি হয়েছিল। এ বার নিউ জার্সির ২১টি কাউন্টিতেও জরুরি অবস্থা জারি করলেন রাজ্যের গভর্নর ফিল মারফি।

সূত্র : নয়া দিগন্ত

Hot this week

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

Topics

শান্তিপুরে বিজেপি পার্টি অফিসে এক মহিলাকে ধর্ষণের অভিযোগ , জেলা সহ-সভাপতির নাম জড়িত!

নদিয়ার শান্তিপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। অভিযোগ, এক...

ইরানের নেতৃত্বে কি বসতে চলেছেন খামেনেই-র পুত্র?

ইরানের রাজনীতিতে শিগগিরই বড় পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। দেশের...

পশ্চিম এশিয়ায় উত্তেজনা বৃদ্ধি, হরমুজ প্রণালী ঘিরে কড়া অবস্থান নিলো ইরান

পশ্চিম এশিয়ায় বাড়তে থাকা উত্তেজনার মধ্যে ইরান নিজেদের নিরাপত্তা...

তামিলনাড়ুতে জাতিগত হামলা: প্রতিবন্ধী দলিত ও ওড়িশার শ্রমিক নিহত, অভিযুক্তদের আগে রয়েছে সহিংসতার ইতিহাস

তামিলনাড়ুর তিরুনেলভেলি জেলার নাঙ্গুনেরি এলাকার পেরুমপাথ্তু গ্রামে ভয়াবহ হামলার...

Related Articles

Popular Categories