Wednesday, September 23, 2026
28 C
Kolkata

ভেজাল পনির বন্ধে কঠোর পদক্ষেপ! নন-ডেয়ারি পনির উৎপাদন ও বিক্রিতে কারাদণ্ড ও জরিমানা ঘোষণা

আসল পনিরের বদলে সস্তার উদ্ভিজ্জ তেল, পাম অয়েল বা কেমিক্যাল মিশিয়ে নকল পনির বানিয়ে বাজারে বিক্রি করছিল বেশ কিছু অসাধু ব্যবসায়ী। যা শুধু গ্রাহকদের সঙ্গে প্রতারণাই নয়, স্বাস্থ্যের পক্ষেও মারাত্মক ক্ষতিকর। জানা গিয়েছে, গত মে মাস থেকে শুরু হওয়া টানা অভিযানে পুণে সহ একাধিক এলাকায় বিপুল পরিমাণ ভেজাল উপাদান ও হাজার হাজার কেজি ভেজাল পনির বাজেয়াপ্ত করা হয়েছে। ইতিমধ্যেই অনেক অস্বাস্থ্যকর রেস্তোরাঁ ও হোটেলের লাইসেন্স বাতিল করে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।

প্রশাসনের তরফে স্পষ্ট সতর্কবার্তা দেওয়া হয়েছে— এই সরকারি আদেশ অমান্য করলে ২০০৬ সালের খাদ্য সুরক্ষা আইন অনুযায়ী কমপক্ষে ৬ মাসের জেল এবং ১ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে। আর যদি কোনো ভেজাল পনির খেয়ে কারও মৃত্যু হয়, তবে দোষীদের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা ধার্য করা হবে।

ভেজাল দুগ্ধজাত সামগ্রীর রমরমা রুখতে অভূতপূর্ব কড়া পদক্ষেপ করল মহারাষ্ট্র সরকার। এবার থেকে রাজ্যটিতে তথাকথিত ‘অ্যানালগ’ বা নন-ডেয়ারি পনিরের উৎপাদন, মজুত, পরিবহন এবং খুচরো বা পাইকারি কেনাবেচা সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। খাদ্য সুরক্ষা কমিশনার তুকারাম মুন্ধে এই কড়া নির্দেশ জারি করেছেন। ছত্তীসগঢ়ের পর মহারাষ্ট্রই দেশের দ্বিতীয় রাজ্য, যেখানে এই কঠোর সিদ্ধান্ত কার্যকর করা হলো।

Hot this week

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

বরাহনগরে বিজেপি নেতাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ,গুমটি বসানোর নামে চাওয়া হলো ৫০ হাজার টাকা

বরাহনগরে স্থানীয় বিজেপি নেতাদের ঘিরে পরপর অভিযোগ ওঠায় রাজনৈতিক...

Topics

পাঁচ বছরে ITT-তে ৫৩ পড়ুয়ার মৃত্যু, মৃতদের মধ্যে ৫৪ শতাংশের বেশি এসসি, এসটি ও ওবিসি

দেশের অন্যতম গুরুত্বপূর্ণ প্রযুক্তি শিক্ষাপ্রতিষ্ঠান আইআইটিগুলিতে পড়ুয়াদের মৃত্যুর পরিসংখ্যান...

যমজ সন্তান হলেই কমিশনের নোটিস! দিল্লিতে SIR-এর নিয়মে বিপাকে ২ লক্ষের বেশি ভোটার

দিল্লিতে ভোটার তালিকা সংশোধনের বিশেষ প্রক্রিয়া বা SIR-কে ঘিরে...

রামমন্দিরে প্রণামি চুরির ১০৫ কাণ্ড! সিসিটিভি ফুটেজে ধরা পড়ল চাঞ্চল্যকর তথ্য

অযোধ্যার রামমন্দিরে ভক্তদের দেওয়া প্রণামির সামগ্রী চুরির ঘটনায় তদন্ত...

Related Articles

Popular Categories