Wednesday, July 29, 2026
28 C
Kolkata

বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ১৫ দিনের মধ্যে দেওয়ার দাবি AJYCP-র

জামিল হোসেন,এনবিটিভি,আসাম: গতকাল বেলা ৩ ঘটিকার সময় হাইলাকান্দি জেলা সমিতির আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদ জেলা কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের হাইলাকান্দি জেলা কমিটির সাধারণ সম্পাদক কবির আহমেদ লস্কর বলেন গত ২০১৭-১৮ সালে হাইলাকান্দি জেলায় অনেকের ঘরবাড়ি বন্যার জলে ভেসে যায়। ২০১৭-১৮ সালের বন্যার পর হাইলাকান্দি পরিদর্শন করতে এসে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেন অসমের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সানোয়াল ও জলসম্পদ মন্ত্রী কেশব মহন্ত । কিন্তু আজ প্রায় তিন বছর অতিক্রান্ত হয়ে গেলেও বন্যায় ক্ষতিগ্রস্থরা তাদের ক্ষতিপূরণ পাননি। কবির সাহেব জানান ২০১৭-১৮ সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ হিসেবে ৪১ কোটি ৭১ লক্ষ টাকা জেলার জলসম্পদ বিভাগের কাছে এসে পৌঁছেছে। কিন্তু এনিয়ে কবির আহমেদ ক্ষোভ প্রকাশ করেন জেলা প্রশাসন ও জেলার তিন বিধায়কের বিরুদ্ধে। তিনি অভিযোগ করেন যদি বন্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের টাকা জলসম্পদ বিভাগের হাতে চলে আসে তারা কেন এখনও সেটা ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দিচ্ছেন না !

Hot this week

ডেঙ্গু থেকে সুরক্ষায় স্কুল ড্রেসে নতুন নিয়ম, বর্ষার ছয় মাস পা ঢেকে রাখতেই হবে

ডেঙ্গুর সংক্রমণ কমাতে সরকারি স্কুলের ইউনিফর্মে বড় পরিবর্তনের সিদ্ধান্ত...

অসমে বন্যার পরিস্থিতি ভয়াবহ, মৃত বেড়ে ৭৫, ক্ষতিগ্রস্থ ৩ লক্ষের বেশি

অসমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও, বাড়ছে মৃত্যুর সংখ্যা।...

‘এই নর্দমার প্রজন্মকে জন্ম দিচ্ছে কারা?’ নিট আন্দোলনকারী জেন জি- দেরকে নিশানা কঙ্গনার

কেন্দ্রীয় রাজনীতিতে ফের বিতর্কের কেন্দ্রে বিজেপি সাংসদ তথা অভিনেত্রী...

দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মধ্যপ্রদেশে গ্রেফতার ২ পুলিশ কনস্টেবল

মধ্যপ্রদেশের রাজধানী ভোপালে এক দলিত নাবালিকাকে অপহরণ ও ধর্ষণের...

Topics

পাঁচ বছরে দেশে কমেছে ১৭ হাজারের বেশি সরকারি স্কুল, সংসদে কেন্দ্রের তথ্য ঘিরে নতুন বিতর্ক

দেশজুড়ে সরকারি স্কুলের সংখ্যা ধারাবাহিকভাবে কমছে। কেন্দ্রীয় সরকারের দেওয়া...

Related Articles

Popular Categories