Wednesday, October 21, 2026
24 C
Kolkata

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শুক্রবার সকালে প্রয়াত হলেন সেই সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত্‍ সিনহা

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইয়ের (CBI) সবচেয়ে বিতর্কিত কয়েকটি কেসের ডিরেক্টর (Former Director) হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। শুক্রবার সকালে প্রয়াত হলেন সেই সিবিআইয়ের প্রাক্তন অধিকর্তা রঞ্জিত্‍ সিনহা (Ranjit Sinha)। গতকালই করোনা পজিটিভ (Covid-19 Positive) রিপোর্ট এসেছিল তাঁর। মৃত্যুকালে রঞ্জিত্‍ সিনহার বয়স হয়েছিল ৬৮ বছর।

১৯৭৪-এর ব্যাচের আইপিএস অফিসার ছিলেন তিনি। ২০১২ সালে ২ বছরের জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটির অধিকর্তা হিসাবে নিযুক্ত করা হয় তাঁকে। তার আগে ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ এবং রেল সুরক্ষা দলের মুখ্য অফিসার ছিলেন। ২০১৭ সালে শীর্ষ আদালতের তত্ত্বাবধানে কয়লা কেলেঙ্কারি কাণ্ডে তাঁর বিরুদ্ধেও তদন্ত শুরু করেছিল সিবিআই। কয়লা কেলেঙ্কারিতে অভিযুক্তদের সঙ্গে গোপনে বাড়িতে বৈঠকের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তের নির্দেশ দিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট।

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার সকাল সাড়ে ৪টে নাগাদ তিনি মারা যান। ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের ডিজি ছিলেন। সিবিআই ডিরেক্টর ছিলেন। এছাড়া আরও বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন তিনি। শীর্ষ আধিকারিকরা মনে করেন, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন। বৃহস্পতিবার তাঁর করোনা পজিটিভ হয়েছিল বলে খবর। রঞ্জিত সিনহা আরপিএফ-কেও নেতৃত্ব দিয়েছিলেন। পাটনা এবং দিল্লিতে একাধিক উচ্চপদে আসীন ছিলেন তিনি। ২০২১ সালে সিবিআই অধির্কতা পদে আসীন হয়েছিলেন তিনি। টানা দু’বছর তিনি এই পদের দায়িত্বে ছিলেন। গুরুত্বপূর্ণ একাধিক তদন্তে তিনি সাফল্য পেয়েছিলেন।

Hot this week

থিমের দাপট বন্ধ হোক, হইহুল্লোড় নয়’, আগামী বছর থেকে সাত্ত্বিক পুজোর ডাক কৌস্তভ বাগচীর!

চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে ভয়াবহ পদপিষ্ট হওয়ার ঘটনার পর পুজোর...

খুনের মামলায় যাবজ্জীবন সাজা, বিজেপির টিকিটে ভোটে লড়ার সুযোগ দিতে সাজা স্থগিত করল এলাহাবাদ হাইকোর্ট

খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত এক ব্যক্তিকে নির্বাচনে অংশ...

চোরবাগানে ১৯ জনের মৃত্যুর পর প্রশ্নের মুখে পুলিশি নিরাপত্তা, দায়িত্বে ছিলেন দুই ডিসি!

দুর্গাপুজোর ভিড় সামলাতে কলকাতা পুলিশের ব্যবস্থাপনা নিয়ে বরাবরই প্রশংসা...

‘নীতীশকে সাহায্য করতে ৯ জনকে খুন!’ বিস্ফোরক দাবি অনন্ত সিংয়ের, বিতর্কের মুখে সুর বদল বিধায়কের

বিহারে বিধান পরিষদের নির্বাচন ঘিরে রাজনৈতিক উত্তাপের মধ্যেই নতুন...

Topics

চোরবাগান সর্বজনীনে পদপিষ্ট হয়ে মৃত্যু, পুজো কমিটির দখল নিয়ে বিতর্ক! নিশানায় বিজেপি নেতৃত্ব

উৎসবের আবহে বিষাদের ছায়া। চোরবাগান সর্বজনীন দুর্গাপুজোয় পদপিষ্ট হয়ে...

Related Articles

Popular Categories