Thursday, July 23, 2026
28.7 C
Kolkata

গোপালগঞ্জে গ্রাম পুলিশের ৫টি দাবিতে প্রধানমন্ত্রী বরাবর  স্মারকলিপি

শান্ত রাজীব
গোপালগঞ্জ প্রতিনিধিঃ

গোপালগঞ্জে গ্রাম পুলিশের জীবনমান উন্নয়নে বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করণের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখা।

এসময় বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি আমানত বিশ্বাস, সম্পাদক অখিরুজ্জামান, সদর উপজেলার সভাপতি মাহাবুব সরদার, টুঙ্গিপাড়া উপজেলার সভাপতি মোহাম্মদ কদর সহ পাচ উপজেলার সভাপতি বৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিতে উল্লেখ করেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় গ্রামপুলিশ অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। ২০১৪ সালে রেল লাইন রক্ষা ও গ্রামীণ পর্যায়ে সন্ত্রাস দমনে সহযোগিতা করতে গিয়ে বেশ কয়েকজন গ্রামপুলিশদের জীবন দিতে হয়েছে। একজন গ্রাম পুলিশের বেতন ৬ হাজার ৫শ টাকা আর দফাদারের বেতন সাত হাজার টাকা। জীবন ধারণের জন্য এই বেতন বর্তমান বাজার দরের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাই বাজার দরের সাথে সামঞ্জস্যপূর্ণ বেতন-ভাতা বৃদ্ধি ও জাতীয়করন সহ মোট ৫ টি দাবি জানান তারা।

Hot this week

‘সুবিধা থাকলে কেউ মুখ খোলে না’! দিল্লির ছাত্র আন্দোলনে বলিউডের নীরবতা নিয়ে তোপ নাসিরুদ্দিন শাহর

নিট পরীক্ষায় অনিয়ম এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবিতে দেশজুড়ে...

‘১০ বছরে ১৫২ বার প্রশ্নফাঁস, শাস্তি পেল না কেউ’, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে...

ছাত্র-যুব আন্দোলনের চাপেই বড় সিদ্ধান্ত, প্রশ্নফাঁস মামলায় ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা মোদির

দেশজুড়ে NEET পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ঘিরে ছাত্র-যুবদের আন্দোলন...

Topics

‘আমাদের সময় নষ্ট করবেন না’! দিল্লিতে ছাত্রদের উপর পুলিশি নির্যাতনের ভিডিও দেখতে নারাজ সুপ্রিম কোর্ট

নিট পরীক্ষায় অনিয়মের অভিযোগ এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে...

Related Articles

Popular Categories