Tuesday, September 29, 2026
32 C
Kolkata

পুলিশি হেফাজতে মৃত তৃণমূল কর্মীর পরিবারকে ১০ লক্ষ টাকার সাহায্য! স্ত্রীকে সরকারি চাকরির প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর

হালিশহরে পুলিশি হেফাজতে তৃণমূলকর্মীর মৃত্যুর ঘটনায় পুলিশের গাফিলতি স্বীকার করলেন মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার মৃত তৃণমূলকর্মীর বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন তিনি। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে একাধিক পদক্ষেপের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী।

শুভেন্দু জানান, ঘটনার তদন্তকারী আধিকারিককে সাসপেন্ড করা হচ্ছে। পাশাপাশি হালিশহর থানার আইসি-কে ‘ক্লোজ’ করে পুলিশ লাইনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুলিশি হেফাজতে মৃত্যুর ঘটনায় ‘প্রোটোকল মেনে’ ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হবে বলেও জানান তিনি। উত্তর ২৪ পরগনার জেলাশাসক শিল্পী গৌরীসারিয়াকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্তের অগ্রগতি নিয়মিত ভাবে মুখ্যমন্ত্রী এবং মৃতের পরিবারকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু।

পরিবারের আর্থিক পরিস্থিতির কথা বিবেচনা করে মৃতের স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণাও করেন তিনি। মুখ্যমন্ত্রী জানান, প্রথম এক বছর মৃতের স্ত্রীকে প্রতি মাসে ১৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। এরপর তাঁকে গ্রুপ-ডি পদে চাকরি দেওয়া হবে। এছাড়াও পরিবারের তরফে কোনও আর্থিক সাহায্যের আবেদন না করা হলেও বাড়িতে থাকা দুই শিশুর ভবিষ্যতের কথা মাথায় রেখে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয়েছে বলে জানান শুভেন্দু।

মৃতের স্ত্রী তাঁর কাছে চিঠি দিয়ে স্বামীর উপর শারীরিক অত্যাচারের অভিযোগ করেছেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে তিনি জানান। পুলিশের ভূমিকা নিয়ে তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি। মৃতের পরিবার সরকারের উপর আস্থা রাখায় তাঁদের ধন্যবাদ জানান শুভেন্দু। তাঁর দাবি, পরিবার এই মৃত্যুকে কেন্দ্র করে রাজনীতি করার সুযোগ না দিয়ে প্রশাসনের উপর আস্থা রেখেছে।

ঘটনার সূত্রপাত তোলাবাজি-সহ বিভিন্ন অভিযোগে কাঁচরাপাড়া পুরসভার পদত্যাগী তৃণমূল কাউন্সিলরের স্বামী বিরজু কেওটকে গ্রেফতারকে কেন্দ্র করে। হালিশহর থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে আদালতে হাজির করেছিল। বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। কিন্তু পরের দিনই পুলিশি হেফাজতে তাঁর মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।

মৃতের স্ত্রী তথা কাঁচরাপাড়া পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর জেনি শর্মা কেওট অভিযোগ করেন, লকআপের ভিতরে পুলিশের মারধরের কারণেই তাঁর স্বামীর মৃত্যু হয়েছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ময়নাতদন্তের রিপোর্ট প্রকাশ্যে আসার পরই স্পষ্ট হবে।

এদিকে রবিবার মৃতের পরিবারের সঙ্গে দেখা করতে কাঁচড়াপাড়ায় যান মমতা। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যসভার সাংসদ দোলা সেন। সেখানে বিক্ষোভের মুখে পড়েন তিনি। এরপরই পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকা নিয়ে সরব হন মমতা। তিনি অভিযোগ করেন, পুলিশের কাছ থেকে সাধারণ মানুষের নিরাপত্তা প্রশ্নের মুখে পড়ছে এবং পুলিশ বিজেপিকে ‘প্রোটেকশন’ দিচ্ছে। ঘটনায় মামলা করার হুঁশিয়ারিও দেন তিনি।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories