Saturday, March 7, 2026
32.4 C
Kolkata

গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার মালদায়

উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, চাঞ্চল্য মালদার ইংরেজবাজারে। খুন না আত্মহত্যা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। স্থানীয় সূত্রে খবর, দাদন নিয়েও টাকা নিয়েও কাজে যাচ্ছিল না মৃত গৃহবধূর স্বামী। এই নিয়ে গত কয়েকদিন ধরে তাদের পরিবারে বচসা চলছিল। বুধবার সকালে ইংরেজবাজার থানার বাগবাড়ি বাঁধ এলাকায় একটি আমবাগানে ওই গৃহবধূর অর্ধনগ্ন ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত গৃহবধূর নাম সুন্দরী মন্ডল (২৮)। স্বামী কৃষ্ণ মন্ডল পেশায় পরিযায়ী শ্রমিক।

স্থানীয়রা জানিয়েছেন, লকডাউন পরিস্থিতিতে ভিন্ন রাজ্য থেকে  ফিরেছিল স্বামী কৃষ্ণ মন্ডল। এরপর কাজ করবে কথা দিয়ে দাদনের টাকা নিয়েও সে আর কাজে ফেরেনি। সমস্ত টাকা সে জুয়া খেলে এবং নেশা করে শেষ করে দেয়।

স্বামীকে কাজে পাঠানোর জন স্ত্রীকে চাপ দিত ঠিকাদার সংস্থা বলে অভিযোগ। এই নিয়েই পরিবারে কয়েকদিন ধরেই বচসা চলছিল।

মঙ্গলবার রাতে আবার এই বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে শুরু হয় বচসা। সুন্দরি মণ্ডলকে মারধর করে স্বামী কৃষ্ণ মণ্ডল বলে অভিযোগ। রাতে বাড়ি থেকে বেরিয়ে গেলে সে আর বাড়ি ফিরে আসেনি।

তাদের একটি কন্যা সন্তান এবং একটি পুত্র সন্তান রয়েছে।

বুধবার সকালে খবর ছড়িয়ে পড়তেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় ওই এলাকায়। খবর পেয়ে ইংরেজবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। তারা মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।তবে খুন না আত্মহত্যা তা নিয়ে তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

Hot this week

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

ইরান সংঘাত চলাকালীনই তীব্র হচ্ছে আফগানিস্তান-পাকিস্তান দ্বন্দ্ব, বাড়ছে উদ্বেগ!

দক্ষিণ এশিয়ায় নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে আফগানিস্তান ও...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

রাজ্যের মেডিক্যাল কলেজ এবং জেলা হাসপাতালগুলিতে ফের কাউন্সেলিং ছাড়া নিয়োগে বাড়ছে ক্ষোভ

রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সাম্প্রতিক একটি সিদ্ধান্তকে ঘিরে চিকিৎসক মহলে...

খামেইনির শাহাদাতের পর ইরানের ভবিষ্যৎ কোন পথে, বাড়ছে আন্তর্জাতিক কৌতূহল

পশ্চিম এশিয়ায় বাড়ছে নতুন করে উত্তেজনা। ইরান, মার্কিন যুক্তরাষ্ট্র...

নরেন্দ্র মোদির ইজরায়েল সফরকে দেশের কূটনৈতিক বিপর্যয় মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

পশ্চিম এশিয়ার বর্তমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র...

আরামবাগে বহু সংখ্যালঘু ভোটারের নাম এখনও বিচারাধীন তালিকায়, বাড়ছে দুশ্চিন্তা

হুগলির আরামবাগে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর থেকেই অনেক...

Related Articles

Popular Categories