Saturday, July 25, 2026
32 C
Kolkata

বাড়িতে আগুন লেগে মৃত বছর দেড়েকের এক শিশু,অগ্নিদগ্ধ আরও ৩ সদস্য

এনবিটিভি ডেস্ক: রানীগঞ্জের আমড়াসোতা গ্রাম পঞ্চায়েতের বাঁশড়া গ্রামের ভূঁইয়া পাড়াতে বৃহস্পতিবার রাত্রে এক গৃহস্থের বাড়িতে আগুন লেগে মৃত্যু হল ওই বাড়িতে থাকা বছর দেড়েকের এক শিশুর, পাশাপাশি অগ্নিদগ্ধ হয় ওই বাড়ির আরও তিন সদস্য। এদিনের এই ঘটনার প্রেক্ষিতে ওই বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় । ঘটনার খবর স্থানীয় এলাকার বাসিন্দারা জানতে পারার সাথে সাথেই তারাই তৎপর হয়ে আগুন নেভাতে শুরু করে৷ পাশাপাশি পুলিশ প্রশাসনের খবর দিয়ে স্থানীয়দের সহায়তায় অগ্নিদগ্ধ ৪ সদস্যকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠায়। পরে সেখানেই বছর দেড়েকের আয়ুস ভূঁইয়ার মৃত্যু হয়। সেখানেই তার মা প্রীতি ভূঁইয়া, তিন বছরের তার দাদা অরবিন্দ ভূঁইয়া ও তার মাসি দুরগি ভূঁইয়া গুরুতরভাবে অগ্নিদগ্ধ হয়ে ভর্তি রয়েছে জেলা হাসপাতালে। এই ঘটনার প্রেক্ষিতে শুক্রবার বিকেলে রানীগঞ্জ সমষ্টি উন্নয়ন দপ্তরের আধিকারিকেরা ঘটনাস্থলে পৌঁছে সমস্ত বিষয় খতিয়ে দেখে ওই পরিবারকে আর্থিকভাবে সহায়তা প্রদানের জন্য উদ্যোগ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন । এদিকে এই ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায় ছোট শিশু ও এক গৃহস্থের বাড়ির আরো তিন সদস্য অগ্নিদগ্ধ হয় হতচকিত সকলেই৷ কিভাবে লাগলো আগুন তা নিয়েও সন্দিহান সকলে। স্থানীয়দের প্রাথমিক অনুমান বাড়ির মধ্যে থাকা কোন জ্বলন্ত বস্তু থেকে ছড়িয়েছে এই আগুন।

Hot this week

দিল্লির ‘সংসদ চলো’ মিছিলে পেলেট ব্যবহারের অভিযোগ,দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কায় ১৯ বছরের ছাত্র

দিল্লিতে ২০ জুলাই অনুষ্ঠিত ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে নতুন...

পশ্চিম মেদিনীপুরে বিজেপি নেতাদের একাংশের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, অস্বস্তিতে গেরুয়া শিবির

রাজ্যে সরকার বদলের পরও পশ্চিম মেদিনীপুরে রাজনৈতিক বিতর্ক থামছে...

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

Topics

কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে হামলায় মৃত ভারতীয় নাবিক! তীব্র নিন্দা নয়াদিল্লির

কৃষ্ণসাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর...

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা না হলে সংসদের অচলাবস্থা কাটবে না, জানালেন রাহুল গান্ধী

নিট প্রশ্নফাঁস ও শিক্ষা ব্যবস্থার নানা অনিয়মের অভিযোগকে কেন্দ্র...

শিক্ষামন্ত্রী ইস্তফা না দিলে ২৪ ঘন্টার মধ্যে বৃহত্তর আন্দোলন! কেন্দ্রকে হুঁশিয়ারি CJP-র

শিক্ষাক্ষেত্রে দুর্নীতি এবং নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলা আন্দোলন...

বিএমএসের পতাকা তুলতে গিয়েই বচসা, হাওড়া পুরসভায় হাতাহাতি বিজেপি-RSS-র!

ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)-এর প্রতিষ্ঠা দিবসে হাওড়া পুরসভায় পতাকা...

Related Articles

Popular Categories