Sunday, June 7, 2026
28.8 C
Kolkata

মুসলিম অধ্যুষিত কাশ্মীরে হিন্দুদের আধিপত্য বাড়াতে চায় বিজেপি, বিস্ফোরক ফারুখ আবদুল্লা

মুসলিম অধ্যুষিত জম্মু ও কাশ্মীরে হিন্দুদের আধিপত্য বাড়াতে চায় বিজেপি। তাই ধর্মীয় কারণেই জম্মু ও কাশ্মীরকে ভেঙে কেন্দ্রশাসিত অঞ্চল বানানো হয়েছে বলে অভিযোগ করলেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুখ আবদুল্লা (Farooq Abdullah) । সর্বভারতীয় একটি সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে এই মন্তব্য করেন ন্যাশনাল কনফারেন্সের প্রধান। এই কারণেই গত মার্চে জম্মু ও কাশ্মীর, অসম, অরুণাচল প্রদেশ, মণিপুর ও নাগাল্যান্ডের লোকসভা ও বিধানসভা আসনগুলিতে জনগণনার জন্য কেন্দ্র একটি কমিশন গঠন করেছে বলেও জানান তিনি।

কেন্দ্রের এই উদ্দেশ্যের কথা স্পষ্ট হওয়ার পরেই গত মে মাসে ন্যাশনাল কনফারেন্স (NC) এই কমিশন থেকে বেরিয়ে আসে বলেও দাবি করেন ফারুখ আবদুল্লা। এপ্রসঙ্গে বলেন, ‘এই বিষয়টি বুঝতে পারার পরেই আমরা তাদের মুখের উপর স্পষ্ট জানিয়ে দিয়েছি যে এইভাবে কোনও এলাকার সীমা নির্ধারণের বিষয়ে আমরা একমত নই। আসলে নির্দিষ্ট একটি লক্ষপূরণের জন্য এই কাজ করছে বিজেপি। তারা চায় জম্মু ও কাশ্মীরে ক্রমশ মুসলিমদের সংখ্যা কমিয়ে হিন্দুদের আধিপত্য বাড়াতে।’

তবে যত চেষ্টাই করুক বিজেপির এই উদ্দেশ্য কোনওদিন সফল হবে না বলে দাবি করে তিনি আরও বলেন, ২০২৬ সালে গোটা দেশে লোকসভা ও বিধানসভাগুলির পুর্নবিন্যাস হওয়ার কথা। কিন্তু, নির্দিষ্ট লক্ষ্যপূরণ করার জন্য বিজেপি (BJP) কাশ্মীরে তা আগেই করে ফেলতে চাইছে। কেন ও কী কারণে তারা আচমকা এই সিদ্ধান্ত নিল তা সামনে আনতে হবে। আসলে তারা হিন্দু ও মুসলিমদের মধ্যে বিভাজন সৃষ্টি করে আমাদের আলাদা করতে চাইছে। কাশ্মীরে বিস্তার করতে চাইছে হিন্দু আধিপত্য। কিন্তু, সেটা কোনওদিনই সম্ভব হবে না।

Hot this week

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

বিজেপি নেতাদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে গ্রেফতার বিক্ষুব্ধ কর্মী, চাঞ্চল্য বীরভূমে

রাজ্য রাজনীতিতে তোলাবাজি ও দুর্নীতির অভিযোগ নিয়ে যখন উত্তপ্ত...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

Topics

নিট থেকে রেল, বাদ যায়নি সিবিএসইও, শেষ দু’দশকে প্রশ্নফাঁস হয়েছে ৪৫টি পরীক্ষার!

চিকিৎসক হওয়ার স্বপ্ন ছিল রাজস্থানের ২১ বছরের তরুণ প্রদীপ...

ভারত সফরে এসে ট্রেনে ‘হয়রানির’ শিকার বিদেশিনি ভ্লগার, ভাইরাল ভিডিয়ো ঘিরে বিতর্ক

ভারত ভ্রমণের অভিজ্ঞতা তুলে ধরতে গিয়ে এক বিদেশিনি ভ্রমণ...

E85 জ্বালানির যুগে ভারত, গাড়ির ক্ষতি নিয়ে উদ্বেগের মাঝেই বড় পদক্ষেপ কেন্দ্রের

ইথানল মিশ্রিত জ্বালানির ব্যবহার বাড়াতে আরও একধাপ এগোল কেন্দ্র...

‘গরমের জন্য জল বাষ্প হয়ে উবে যাচ্ছে’ – দিল্লির জলসঙ্কট নিয়ে আজব সাফাই মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার!

গ্রীষ্মের তীব্র দাবদাহে ফের জলসংকটে ভুগছে দেশের রাজধানী দিল্লি।...

বন্ধ হয়ে গেল নৈহাটি জুটমিল! অনিশ্চয়তায় ৩০০০ শ্রমিকের ভবিষ্যৎ

উত্তর ২৪ পরগনার নৈহাটির হাজিনগর জুটমিলে ‘সাসপেনশন অফ ওয়ার্ক’-এর...

বৈঠকে নেই DMK, ভগ্নদশা তৃণমূলের! বিজেপি বিরোধী জোটে কংগ্রেসের ভূমিকায় ‘অসন্তোষ’ প্রকাশ করে চিঠি সিপিএমের

বিরোধী জোট ‘ইন্ডিয়া’র গুরুত্বপূর্ণ বৈঠকের আগে কংগ্রেসের অবস্থান স্পষ্ট...

বীরভূমের ‘ভালো তৃণমূল’ কাজল শেখ সহ ৫ বিধায়কের নিরাপত্তা বাড়ালো রাজ্য!

রাজ্যে সরকার পরিবর্তনের পর রাজনৈতিক ও প্রশাসনিক সমীকরণে একের...

Related Articles

Popular Categories