Saturday, June 6, 2026
29.3 C
Kolkata

ত্রিপুরায় বিজেপিতে ভাঙনের ইঙ্গিত

সুদীপ রায়বর্মণের হাত ধরেই ত্রিপুরা বিজেপিতে বড় ভাঙনের আশঙ্কা দেখা দিয়েছে। আর তা আটকাতেই ত্রিপুরায় হঠাত্‍ সক্রিয় হয়ে উঠেছে কেন্দ্রীয় বিজেপি। এখন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাখির চোখ ২০২৪ সালের লোকসভা ভোট। সেই লক্ষ্যেই একাধিক রাজ্যে সাংগঠনিক শক্তি বৃদ্ধি করার জন্য এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই বিজেপি ছেড়ে দলে ফিরে এসেছেন মুকুল রায়। আর ত্রিপুরায় ফের সংগঠন সাজাতে সেই মুকুলকে কাজে লাগাতে চাইছে এ রাজ্যের শাসক দল। এতেই নড়েচড়ে বসেছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। বাংলার মতো ভরাডুবি যাতে ত্রিপুরায় না হয়, সেই কারণে এখন থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে গেরুয়া শিবির।

সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের বিরুদ্ধে ক্ষোভপ্রকাশ করলেন বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন। সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে সমস্যার শুরু। এটা কি ত্রিপুরায় বিজেপি শিবিরে ভাঙনের ইঙ্গিত? প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মন সরকারি চাকরির নিয়োগ পরীক্ষা নিয়ে একটি ফেসবুক পোস্ট  করেন। তাতে তিনটি মূল প্রসঙ্গ উল্লেখ করেন তিনি। স্থানীয় ভাষা হিসাবে ওই পরীক্ষায় কীভাবে ইংরাজি স্থান পেল, সে প্রশ্ন তুলেছেন। পরীক্ষার সিলেবাস নিয়েও প্রশ্ন তুলেছেন। কেন সাধারণ জ্ঞানের ক্ষেত্রে সিলেবাসের পরিসীমা নির্দিষ্ট নেই, সেই প্রশ্নও তোলেন বিধায়ক। এছাড়া স্থানীয়দের অধিকার কেন নিশ্চিত হল না পরীক্ষাতে, সে প্রসঙ্গেও ক্ষোভ উগড়ে দেন সুদীপ। তাঁর ফেসবুক পোস্ট নজর এড়ায়নি নেটিজেনদের।

Hot this week

কোটি টাকার প্রতারণার অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে, জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের

কোটি টাকার আর্থিক জালিয়াতির অভিযোগে বড়সড় আইনি বিড়ম্বনায় জড়ালেন...

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে বড় সাফল্য! অবশেষে পুলিশের কাছে আত্মসমর্পণ উত্তরপ্রদেশের কুখ্যাত গ্যাংস্টার মনুর

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্ত সহায়ক চন্দ্রনাথ রথ...

বাংলাদেশ পালানোর ছক! শওকত মোল্লাকে ‘পলাতক’ ঘোষণা করল এনআইএ, সীমান্তে জারি কড়া সতর্কতা

ভাঙড় বিস্ফোরণকাণ্ডের তদন্তে নেমে ক্যানিং পূর্বের প্রাক্তন তৃণমূল বিধায়ক...

কলকাতার মেয়র পদ থেকে ইস্তফা দিলেন ফিরহাদ হাকিম, রাজ্য রাজনীতির সমীকরণে বিরাট ওলটপালট

বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপর্যয়ের পর থেকেই কলকাতা পুরসভায়...

Topics

শাহজাদ আলি গণপিটুনি মামলায় ৫ জন গ্রেফতার, তদন্ত গাফিলতির অভিযোগে পুলিশের বিরুদ্ধে কড়া ব্যবস্থা

বিহারের সিওয়ান জেলার শিবরাজপুর গ্রামে এক মুসলিম যুবককে গণপিটুনির...

হরিয়ানার জামা মসজিদে ঢুকে ‘জয় শ্রী রাম’ স্লোগান! গ্রেফতারির পর ক্ষমা চাইলেন অভিযুক্ত দীপক

হরিয়ানার পানিপথ জেলার সানোলি গ্রামের ঐতিহাসিক জামা মসজিদকে ঘিরে...

Related Articles

Popular Categories