Saturday, September 5, 2026
30 C
Kolkata

“কট্টর মৌলবাদী” লেখায় ISF কর্মীদের বিক্ষোভ ‘পুবের কলম পত্রিকা’র অফিসের সম্মুখে

এনবিটিভি ডেস্কঃ গত ১৮ মার্চে পুবের কলম পত্রিকাতে ‘ সিপিএমের রাজ্য সম্পাদক সেলিম’ শিরোনামে এক প্রতিবেদন লেখে। সেখানে উল্লেখ করা হয় যে, “গত বিধানসভা ভোটে কট্টর মৌলবাদী হিসেবে পরিচিত নওশাদ সিদ্দিকির ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের সঙ্গে বামেদের জোট গড়ার ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করেছিলেন।” এই সংবাদের পরে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীরা ক্ষোভে ফেটে পড়ে। এরপরে যদিও রবিবার পুবের কলম ভুল সংশোধন করে নেয়।

পুবের কলম, ১৮/০৩/২০২২।

তারপরেও আজ কলকাতায় ‘পুবের কলম পত্রিকা’র অফিসের সামনে নওশাদ সিদ্দিকিকে “কট্টর মৌলবাদী” বলায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের শতাধিক কর্মী বিক্ষোভ প্রদর্শন করতে দেখা যায়। তাদের দাবী, পুবের কলমের ‘প্রথম পাতায় বড় অক্ষরে লিখে ক্ষমা’ চাইতে হবে।

পুবের কলম। ২০/০৩/২০২২

এদিনের বিক্ষোভ মিছিলে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কার্যকারী সভাপতি শামসুল মল্লিক বলেন, “পুবের কলম পত্রিকাকে ‘প্রথম পাতায় বড় অক্ষরে লিখে ক্ষমা’ চাইতে হবে, তানাহলে এরপরে অনেক বড় আকারে বিক্ষোভের মুখে পড়বে।”

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories