Saturday, August 22, 2026
31 C
Kolkata

মায়াপুরের এক হোটেলে নিয়ে গিয়ে বৌদিকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার বিজেপি নেতার ছেলে

ভুল বুঝিয়ে মায়াপুরে নিয়ে গিয়ে মামাতো ভাইয়ের স্ত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তের নাম বলরাম মণ্ডল, কাটোয়া থানার গাঁফুলিয়া গ্রামের বাসিন্দা।

অভিযোগ অনুযায়ী, গত ২২ জুলাই ওই গৃহবধূ ও তাঁর শিশুপুত্রকে ফুঁসলিয়ে মায়াপুরের একটি হোটেলে নিয়ে যায় বলরাম। সেখানে দু’দিন আটকে রেখে বধূর ওপর শারীরিক অত্যাচার চালানো হয় এবং তাঁর সন্তানকে মারধর করা হয়। এরপর ২৪ জুলাই মহিলাকে তাঁর বাপের বাড়ির কাছে ফেলে রেখে অভিযুক্ত চম্পট দেয়।

পরের দিন নির্যাতিতা কাটোয়া থানায় লিখিত নালিশ দায়ের করেন। তদন্তের আঁচ পেয়ে অভিযুক্ত মায়াপুরের হোটেলের নথি নষ্ট করার চেষ্টা করে ঝাড়খণ্ডের রাঁচিতে এক বন্ধুর ডেরায় গা-ঢাকা দেয়। তবে শেষরক্ষা হয়নি; পুলিশ সেখান থেকেই তাকে পাকড়াও করে নিয়ে আসে। শুক্রবার আদালত ধৃতকে চার দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে।

আক্রান্ত মহিলার দাবি, অভিযুক্ত ফোনে আপত্তিকর ছবি তুলে রেখেছিল। তিনি কঠোর শাস্তির দাবি তুলেছেন। পুলিশ ইতিমধ্যেই হোটেলের খাতা বাজেয়াপ্ত করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ধৃতের বাবা এলাকায় পদ্মশিবিরের প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তবে স্থানীয় নেতৃত্ব দাবি করেছে, অভিযুক্তের পরিবারের কেউ তাদের কোনো পদে নেই। বিধায়ক এ বিষয়ে মন্তব্য এড়িয়ে গেছেন।

Hot this week

দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা, বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা

রবিবার থেকে মঙ্গলবার দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। তার...

এইমসে পেসমেকার বসানো হয়েছে বিমান বসুর, দ্রুত সুস্থতার পথে বর্ষীয়ান বাম নেতা

দলের একটি কাজে শুক্রবার কলকাতা থেকে দিল্লি যাচ্ছিলেন বিমান...

অন্নপূর্ণা নিয়ে ক্ষোভের আঁচ নন্দীগ্রামে, বিজেপি নেতার বাড়িতে ভাঙচুর, মারধরের অভিযোগ

অন্নপূর্ণা যোজনার টাকা না পাওয়ার অভিযোগে রাজ্যের বিভিন্ন জায়গায়...

Topics

হোয়াটসঅ্যাপে প্রশ্ন ছড়ানোর অভিযোগ, মাঝপথেই বাতিল কৃষি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা

গত বৃহস্পতিবার পতঙ্গবিদ্যার পরীক্ষা ছিল। সকাল ১০টায় পরীক্ষা শুরু...

সন্ত্রাসবাদীর তকমা নয়, ফিলিস্তিনের ৫ সমাজ কর্মীর সাজা নিয়ে ব্রিটিশ আদালতে স্বস্তির রায়

ব্রিটেনে ফিলিস্তিনি পাঁচ সমাজ কর্মীকে সন্ত্রাসবাদী আইনের আওতায় সাজা...

Related Articles

Popular Categories