Saturday, June 6, 2026
39.7 C
Kolkata

ভোটপ্রক্রিয়া দেখতে গিয়ে আক্রান্ত হলেন খানাকুলের তৃণমূল প্রার্থী নাজবুল করিম

ভোটপ্রক্রিয়া দেখতে গিয়ে আক্রান্ত হলেন খানাকুলের তৃণমূল প্রার্থী নাজবুল করিম। বিজেপি-র কর্মী-সমর্থকরা তাঁকে বেধড়ক মারধর করেছেন বলে অভিযোগ। নির্বাচন কমিশনে বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন তিনি।

মঙ্গলবার রাজ্যে তৃতীয় দফার ভোটগ্রহণ চলছে। তা নিয়ে সকাল থেকেই বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষিপ্ত হিংসা এবং অশান্তির খবর সামনে আসছে। তাঁর কেন্দ্রে বিজেপি ঝামেলা পাকায় বলে অভিযোগ করেছে নাজবুল।

সংবাদমাধ্যমে নাজবুল জানিয়েছেন, বিজেপি-র লোকেরা বুথ থেকে এজেন্টকে বার করে দিয়েছে বলে জানতে পারেন তিনি। পরিস্থিতি খতিয়ে দেখতে তিনি ওই বুথ এলাকায় যান। সেখানেই বিজেপি কর্মী-সমর্থকরা তাঁকে বাঁশ ও লাঠি দিয়ে মারতে শুরু করেন।

নাজবুল জানিয়েছেন, বচসা ক্রমশই চরম আকার ধারণ করে। মারধর করে তাঁর জামা ছিঁড়ে দেওয়া হয় বলে অভিযোগ। চ্যালা কাঠ দিয়েও মারা হয় তাঁকে। তাঁর ১ সমর্থক আঘাত পান, কেন্দ্রীয় বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় এবং নির্বাচন কমিশনে তিনি বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছেন।

তবে নাজবুলের অভিযোগ উড়িয়ে দিয়েছেন খানাকুলের বিজেপি প্রার্থী সুশান্ত ঘোষ। তবে তিনি বলেন, ”এ রকম কোনও খবর নেই তাঁর কাছে। শান্তিপূর্ণ ভোট হয়েছে। আমাদের ছেলেরা কোথাও কিছু করেনি।”

Hot this week

আরজিকর মামলায় সিবিআইয়ের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন নির্যাতিতার বাবা, আদালতে বিস্ফোরক অভিযোগ!

আরজিকর হাসপাতালের অভয়া কাণ্ডে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।...

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে আজ যন্তরমন্তরে ককরোচ জনতা পার্টির প্রথম বিক্ষোভ কর্মসূচি!

শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র যাদবের পদত্যাগের দাবিতে শনিবার দিল্লির যন্তরমন্তরে প্রথম...

তপ্ত দক্ষিণবঙ্গে এবার স্বস্তি, আজ বিকেলেই কালবৈশাখীর দাপট!

অবশেষে তপ্ত বাংলায় স্বস্তির নিঃশ্বাস। একদিকে ভারতের মূল ভূখণ্ড...

খাবার ও অক্সিজেন ছাড়াই এভারেস্টে সাত দিন, জীবিত উদ্ধার হলেন দাওয়া শেরপা!

বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টে এক অবিশ্বাস্য ঘটনার সাক্ষী...

Topics

Related Articles

Popular Categories