Monday, November 16, 2026
23 C
Kolkata

‘আট বছর RSS করেছি’ – বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিলেন কৃষ্ণেন্দু!

রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মালদহে! তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার আবহে এবার রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) সঙ্গে নিজের পুরনো যোগাযোগের কথা প্রকাশ্যে আনলেন ইংলিশবাজার পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা তৃণমূল নেতা কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি। তাঁর দাবি, একসময় টানা আট বছর আরএসএসের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। সঙ্ঘের কার্যালয়েও যাতায়াত ছিল এবং বহু নেতার সঙ্গে এখনও যোগাযোগ রয়েছে। তাঁর এই মন্তব্য ঘিরেই রাজনৈতিক মহলে বিজেপিতে যোগদানের জল্পনা শুরু হয়েছে। যদিও কৃষ্ণেন্দুবাবুর বক্তব্যের পাল্টা তাঁকে ‘দস্যু রত্নাকর’-এর সঙ্গে তুলনা করে কটাক্ষ করেছে বিজেপি।

কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরি বলেন, “আট বছর আরএসএস করেছি। ওদের অফিসেও বসতাম। ওদের অনেক নেতার সঙ্গেও যোগাযোগ রয়েছে। ওই সংস্কৃতি আমার ভিতরে রয়েছে।” তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করেই প্রশ্ন উঠছে, তবে কি এবার গেরুয়া শিবিরের দিকে ঝুঁকছেন মালদহের এই পরিচিত রাজনৈতিক নেতা?

সম্প্রতি ইংলিশবাজার পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন কৃষ্ণেন্দুবাবু। অন্যদিকে, পুরসভার ১১ জন কাউন্সিলর নিজেদের নির্দল হিসেবে ঘোষণা করেছেন। তাঁদের সমর্থনে চেয়ারম্যান হয়েছেন বিজেপি বিধায়ক তথা কাউন্সিলর অম্লান ভাদুড়ি। পাশাপাশি চার নির্দল কাউন্সিলর বর্তমান বোর্ডে বিজেপি কাউন্সিলরদের সঙ্গে হাত মিলিয়ে সিআইসি-র দায়িত্ব নিয়েছেন। ফলে ইংলিশবাজার পুরসভার রাজনৈতিক সমীকরণে বড়সড় পরিবর্তন দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে কৃষ্ণেন্দু চৌধুরি এবং তাঁর অনুগামীদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। আগামী পুরভোটে তিনি কোন দলের হয়ে লড়বেন, নাকি নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নামবেন, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে।

যদিও এখনই কোনও সিদ্ধান্তের কথা জানাতে চাননি কৃষ্ণেন্দুবাবু। তাঁর কথায়, রাজনীতি তাঁর নেশা এবং সব দলের সঙ্গেই তাঁর সম্পর্ক ভালো। পরিস্থিতি বুঝেই আগামী পুরভোটে প্রতিদ্বন্দ্বিতা করার বিষয়ে সিদ্ধান্ত নেবেন তিনি। কংগ্রেস কিংবা বিজেপি—কোনও দলের কাছ থেকেই এখনও আনুষ্ঠানিক প্রস্তাব পাননি বলেও জানিয়েছেন প্রাক্তন চেয়ারম্যান। একইসঙ্গে তাঁর দাবি, তিনিও কোনও দলের কাছে যোগদানের প্রস্তাব দেননি।

কৃষ্ণেন্দুর এই মন্তব্যের পর মালদহের রাজনৈতিক মহলে নতুন করে চর্চা শুরু হয়েছে। পুরসভার ক্ষমতার সমীকরণ বদলের পর এবার কি দলীয় সমীকরণও বদলাতে চলেছে? বিজেপিতে যোগদানের জল্পনা তৈরি হলেও কৃষ্ণেন্দু চৌধুরি আপাতত নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত ঝুলিয়েই রাখলেন।

Hot this week

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া...

বিজেপি বিধায়কের ভাইপোর রেঞ্জ রোভারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর!

বেপরোয়া গতিতে ছুটে আসা রেঞ্জ রোভারের ধাক্কায় প্রাণ গেল...

Topics

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের আশঙ্কা! বুধবার থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টি, একাধিক জেলায় ভারী বর্ষণের সতর্কতা

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের আশঙ্কা। দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া...

বিজেপি বিধায়কের ভাইপোর রেঞ্জ রোভারের ধাক্কায় মৃত্যু বাইক আরোহীর!

বেপরোয়া গতিতে ছুটে আসা রেঞ্জ রোভারের ধাক্কায় প্রাণ গেল...

বাংলায় এখনও চলছে তোলাবাজি! স্বীকারোক্তি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

বাংলায় রাজনৈতিক পালাবদলের ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্যের বিভিন্ন এলাকায়...

Related Articles

Popular Categories