Sunday, November 15, 2026
28 C
Kolkata

১৫ দিনে ১৫টি র‍্যাগিংয়ের অভিযোগ! রাজস্থানের মেডিকেল কলেজগুলিতে কী চলছে? যোধপুরে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

রাজস্থানের বিভিন্ন মেডিকেল কলেজে র‌্যাগিংয়ের একের পর এক অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দেশের চিকিৎসা শিক্ষা মহলে। মাত্র ১৫ দিনে ১৫টি র‍্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে বলে দাবি। তার মধ্যেই যোধপুরের উমেইদ হাসপাতালে প্রথম বর্ষের এক পোস্ট গ্র্যাজুয়েট ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। গত ১২ নভেম্বর হস্টেলের ঘর থেকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয় ওই ছাত্রীর দেহ। পরপর এমন অভিযোগ ও মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে মেডিকেল পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।

ঘটনাগুলির প্রেক্ষিতে নড়েচড়ে বসেছে দেশের মেডিকেল শিক্ষার নিয়ন্ত্রক সংস্থা ন্যাশনাল মেডিকেল কমিশন (এনএমসি)। যোধপুরের সংশ্লিষ্ট মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চেয়েছে কমিশনের অ্যান্টি র‌্যাগিং সেল। ওই ছাত্রীর কাজের সময়সীমা, কর্মক্ষেত্রে কাজের চাপ এবং কতগুলি নাইট ডিউটি করতে হত, সে সম্পর্কে বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে। পাশাপাশি তাঁর বিরুদ্ধে কোনও ধরনের হেনস্তা, র‌্যাগিং বা নিপীড়নের ঘটনা ঘটেছিল কি না, তা-ও জানতে চেয়েছে কমিশন।

ঘটনাগুলির নিরপেক্ষ তদন্তের দাবি তুলেছে সর্বভারতীয় চিকিৎসক সংগঠন ইউনাইটেড ডক্টর্স ফ্রন্ট (ইউডিএফ)। সংগঠনের চেয়ারপার্সন ডাঃ লক্ষ মিত্তল বলেন, ‘‘১৫ দিনে ১৫টি র‍্যাগিং! ভাবা যায়! এনএমসি এবং রাজস্থানের মেডিকেল শিক্ষা দফতরের কাছে আমাদের দাবি, অবিলম্বে তদন্ত হোক।’’

রাজস্থানের একাধিক মেডিকেল কলেজ থেকে র‌্যাগিংয়ের অভিযোগ সামনে এসেছে। উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলির মধ্যে রয়েছে কোটার সরকারি মেডিকেল কলেজ, যোধপুরের ডাঃ এসএন মেডিকেল কলেজ, ভিলওয়ারা মেডিকেল কলেজ, চিত্তোরগড় মেডিকেল কলেজ, বিকানিরের সর্দার প্যাটেল মেডিকেল কলেজ, জয়পুরের ইএসআইসি মেডিকেল কলেজ ও মহাত্মা গান্ধী মেডিকেল কলেজ, দৌসার পণ্ডিত নওয়াল কিশোর শর্মা মেডিকেল কলেজ, সওয়াই মাধোপুর, পালি এবং বারমেরের সরকারি মেডিকেল কলেজ।

সবচেয়ে গুরুতর অভিযোগ উঠেছে রাজস্থানের বাঁশওয়ারার সরকারি মেডিকেল কলেজে। সেখানে এমবিবিএসের প্রথম বর্ষের পড়ুয়াদের একাংশ সিনিয়রদের বিরুদ্ধে অশ্লীল অঙ্গভঙ্গি করানো এবং যৌন অভিসন্ধিমূলক আচরণে বাধ্য করার অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, এক সিনিয়র পড়ুয়ার ঘরে নিয়ে গিয়ে এ ধরনের কাজ করানো হয়েছিল। শুধু তাই নয়, নির্দেশ অমান্য করলে একঘরে করে দেওয়ার হুমকিও দেওয়া হত বলে অভিযোগ। এই অভিযোগের ভিত্তিতেও সংশ্লিষ্ট কলেজ কর্তৃপক্ষের কাছে জবাবদিহি চেয়ে কড়া চিঠি পাঠিয়েছে এনএমসির অ্যান্টি র‍্যাগিং সেল।

এদিকে, লাগাতার র‌্যাগিংয়ের অভিযোগ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি)। সংগঠনের সর্বভারতীয় সম্পাদক হরষিত নামোনা বলেন, ‘‘উদ্বেগজনক ঘটনা। পশ্চিমবঙ্গের আরজি কর মেডিকেল কলেজে আমরা যেমন সচেতনতা প্রসারের অনুষ্ঠান করেছিলাম, তেমনই রাজস্থানের জয়পুর ও উদয়পুরে শীঘ্রই ওই ধরনের অনুষ্ঠান করব। আমাদের মেডিভিশন শাখা এই কর্মসূচি পালন করবে।’’

সব মিলিয়ে রাজস্থানের মেডিকেল কলেজগুলিতে পরপর র‌্যাগিংয়ের অভিযোগ এবং যোধপুরে এক ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘিরে পড়ুয়াদের নিরাপত্তা, কলেজ কর্তৃপক্ষের ভূমিকা ও র‍্যাগিং প্রতিরোধের ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। অভিযোগগুলির নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপের দাবি ক্রমশ জোরালো হচ্ছে।

Hot this week

বাংলায় এখনও চলছে তোলাবাজি! স্বীকারোক্তি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

বাংলায় রাজনৈতিক পালাবদলের ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্যের বিভিন্ন এলাকায়...

ছটপুজোয় দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান, তৃণমূল পরিচালিত পুরসভার ফতোয়াকে সমর্থন বিজেপির!

ছটপুজো উপলক্ষে দু’দিন বন্ধ রাখতে হবে মাংসের দোকান। বীরভূমের...

‘আট বছর RSS করেছি’ – বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিলেন কৃষ্ণেন্দু!

রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মালদহে! তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার...

রাম-কৃষ্ণ বিতর্কে মধ্যপ্রদেশে উত্তেজনা, NH-39 অবরোধ ‘বাগেশ্বর বাবার’ সমর্থকদের! মুখোমুখি যাদব মহাসভা

ভগবান রাম ও শ্রীকৃষ্ণকে নিয়ে বাগীশ্বর ধামের প্রধান পুরোহিত...

Topics

বাংলায় এখনও চলছে তোলাবাজি! স্বীকারোক্তি অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্তের

বাংলায় রাজনৈতিক পালাবদলের ছ’মাস পেরিয়ে গেলেও রাজ্যের বিভিন্ন এলাকায়...

‘আট বছর RSS করেছি’ – বিজেপিতে যোগদানের জল্পনা উসকে দিলেন কৃষ্ণেন্দু!

রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মালদহে! তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়ার...

“রহস্যময় বিদেশি নাগরিক”, সোনিয়া গান্ধীকে নিয়ে আপত্তিকর মন্তব্য কঙ্কনার

অভিনেত্রী তথা বিজেপি সাংসদ কঙ্গনা রানৌতের বিরুদ্ধে এফআইআর দায়ের...

Related Articles

Popular Categories