Sunday, October 4, 2026
31 C
Kolkata

এক বছরে মহারাষ্ট্রে ৬৬৬৯ কৃষকের আত্মহত্যা! চাঞ্চল্যকর পরিসংখ্যান সরকারি রিপোর্টে

এক বছরেই মহারাষ্ট্রে ৬৬৬৯ জন কৃষক আত্মহত্যা করেছেন। সরকারি তথ্য অনুসারে, ২০২৩ সালে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। মৃতদের মধ্যে ৪১৫০ জন কৃষক, ২৫১৯ জন ক্ষেতমজুর এবং ৭৭ জন মহিলা কৃষক রয়েছেন। শুধু খরাপ্রবণ মারাঠাওয়াড়া এলাকাতেই ২১৭ জন কৃষক আত্মহত্যা করেছেন। ভূমিহীন কৃষকদের সংখ্যার কোনো হিসাব সরকারের কাছে নেই।

অনেক সরকারি প্রতিশ্রুতি সত্ত্বেও কৃষকদের দুর্দশা কমছে না। আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

এদিকে ফসলবিমা সংস্থাগুলোর লাভের অঙ্ক চোখে পড়ার মতো। ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত বিমা কোম্পানিগুলো প্রিমিয়াম হিসেবে পেয়েছে ৫৫,৪২৫ কোটি টাকা। ক্ষতিপূরণ বাবদ দিয়েছে ৩৯,৯১৮ কোটি টাকা। ফলে তাদের লাভ হয়েছে ৬,৯৪৪ কোটি টাকা।

বিধানসভায় এনসিপি (এসপি) বিধায়ক রোহিত পাওয়ার বলেন, আত্মহত্যাকারী কৃষকের পরিবারকে সরকার ১ লাখ টাকা সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেছে। কিন্তু বেশিরভাগ পরিবার এই টাকা পায় না। অফিসে ঘুরে ঘুরে হয়রানি ছাড়া কিছু মেলে না। ফাইলগুলো লাল ফিতের আটকে থাকে। সরকার জানিয়েছে, কেন্দ্র ও রাজ্যের প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে চেষ্টা চলছে এবং প্রয়োজনীয় প্রশাসনিক সাহায্য করা হবে।

Hot this week

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

শিক্ষার খরচ কমানোর প্রতিবাদে উত্তাল ফ্রান্স, আগুন-ভাঙচুরের মাঝে গ্রেফতার ২ হাজারের বেশি পড়ুয়া

শিক্ষাক্ষেত্রে সরকারি খরচ কমানোর প্রতিবাদে কয়েক দিন ধরে বিক্ষোভে...

Topics

IIT, SIR, UPI-র বিক্ষোভে ‘কমিউনিস্ট-ইসলামিস্ট চক্র’! বিস্ফোরক দাবি RSS-ঘনিষ্ঠ ‘Organiser’-এর

IIT বোম্বের ছাত্রের আত্মহত্যা, নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধনের...

পুরভোটের আগে বিজেপির নজরে ৪৪ জন প্রাক্তন তৃণমূল কাউন্সিলর! টিকিট পাওয়ার সম্ভাবনা

কলকাতা পুরভোটের দামামা বাজতেই প্রার্থী বাছাই নিয়ে তৎপরতা শুরু...

জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে আন্দোলনের ডাক সিজেপির, ফের সরগরম যন্তর মন্তর

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ফের দিল্লির...

Related Articles

Popular Categories