Tuesday, September 29, 2026
30 C
Kolkata

‘লুঙ্গিওয়ালা’ বলে কটাক্ষ সিপিএম সাংসদকে! তীব্র সমালোচনার মুখে নিজের বক্তব্যের সাফাই সুস্মিতা দেবের

সংসদে সিপিএম সাংসদকে লুঙ্গিওয়লা বলে কটাক্ষ করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আসা সুস্মিতা দেব। তার জেরে তীব্র সমালোচনা শুরু হয়েছে সংসদ চত্ত্বরে।

ঘটনার সূত্রপাত অধিবেশন চলাকালীন। বিরোধী সাংসদদের দাবি, সিপিএমের জন ব্রিটাস কথা বলার সময় সুস্মিতা তাঁকে নিশানা করে কটূক্তি করেন। এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে রাজ্যসভার অধ্যক্ষের কাছে সুস্মিতার বিরুদ্ধে প্রিভিলেজ বা স্বাধিকার ভঙ্গের আবেদন জমা দেন ওই বাম সাংসদ। একইসাথে তাঁকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবিও জানান অন্য বিরোধী সদস্যরাও। তাঁদের মতে, এভাবে কোনো রাজ্যের আঞ্চলিক পোশাক বা সংস্কৃতিকে অপমান করা সংসদীয় শিষ্টাচার বিরোধী।

সম্প্রতি দলবদল করে বিজেপিতে যোগ দেওয়া রাজ্যসভার নতুন সাংসদ সুস্মিতা দেবকে কেন্দ্র করে সংসদ চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, রাজ্যসভায় ভাষণ দেওয়ার সময় কেরলের সিপিএম সদস্য জন ব্রিটাসকে লুঙ্গিওয়াল বলে কটুক্তি করেন তিনি। তবে এই সমস্ত অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে সুস্মিতার উল্টো দাবি— তাঁকে সংসদেই ‘গদ্দার’ বলে অপমান করা হয়েছিল।

সুস্মিতা সাফাই দিয়ে আরও বলেন, তিনি কোনো রাজ্যের পোশাক বা ঐতিহ্যকে আঘাত করার মতো কথা বলেননি। তাঁর অভিযোগও সম্পূর্ণ অসত্য। তিনিও নিজের জায়গায় স্বাধিকা ভঙ্গের পালটা নোটিস জমা দিয়েছেন।

তবে এই রাজনৈতিক বিতর্কে বিজেপির শীর্ষ নেতৃত্ব সুস্মিতার পাশে দাঁড়ায়নি। কেন্দ্রীয় মন্ত্রী জে পি নাড্ডা ও কিরেন রিজিজু স্পষ্ট জানান, কোনো সাংসদের পোশাক বা সংস্কৃতি নিয়ে এমন কথা কখনই সমর্থনযোগ্য নয়। তবে বিতর্ক সামলাতে দুপক্ষকে মুখোমুখি বসে সমস্যা মিটিয়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। রাজ্যসভার উচ্চকক্ষ থেকে অধ্যক্ষও সাফ জানিয়ে দিয়েছেন, দেশের কোনো প্রদেশের ঐতিহ্যকে ছোট করা একেবারেই উচিৎ হয়নি।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories