Wednesday, August 12, 2026
32 C
Kolkata

ভোটার তালিকায় প্রকাশ রাজের নাম বাদ? অভিনেতার বিস্ফোরক বার্তা, ‘এবার খেলা হবে’

এক ভিডিও বার্তায় প্রকাশ রাজ জানান, বেঙ্গালুরুর বহু ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। সেই তালিকায় তিনিও রয়েছেন। তাঁর বক্তব্য, বেঙ্গালুরুর এই কেন্দ্রেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। এখানেই পড়াশোনা করেছেন, থিয়েটারে কাজ করেছেন এবং পরবর্তীতে লোকসভা নির্বাচনে প্রার্থীও হয়েছেন। তাই ভোটার তালিকা থেকে তাঁর নাম বাদ যাওয়ার বিষয়টিকে তিনি ‘মজার খেলা’ বলে ব্যঙ্গ করেছেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচক হিসেবে পরিচিত অভিনেতা প্রকাশ রাজ। বিভিন্ন কেন্দ্রীয় নীতির বিরোধিতায় তাঁকে সরব হতে দেখা গিয়েছে। ২০১৯ সালে বেঙ্গালুরু সেন্ট্রাল কেন্দ্র থেকে নির্দল প্রার্থী হিসেবেও লোকসভা ভোটে লড়েছিলেন তিনি। এবার কর্নাটকে ভোটার তালিকা সংশোধন বা SIR-এর সময় তাঁর নাম খসড়া তালিকায় নেই বলে দাবি করেছেন অভিনেতা।

SIR-এ নাম বাদ পড়ার ঘটনাকে অবশ্য চ্যালেঞ্জ হিসেবে খেলা শুরু হোক বলেছেন অভিনেতা। তাঁর দাবি, ভোটাধিকার থেকে কাউকে সরিয়ে দেওয়া গেলেও তাঁর মতপ্রকাশ থামানো যাবে না। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, এবার ভোটার হিসেবে পরিচয় প্রমাণ করতে আরও কী কী নথি দেখাতে হবে।

তবে বিষয়টি আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে সাম্প্রতিক একটি মামলার কারণে। একাধিক ভোটার কার্ড রাখার অভিযোগে গত মাসে প্রকাশ রাজের বিরুদ্ধে বেঙ্গালুরুর আদালত পরোয়ানা জারি করেছিল। পরে তিনি শর্তসাপেক্ষে জামিন পান। অভিযোগ ছিল, কর্নাটক, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু—এই চার রাজ্যে তাঁর ভোটার কার্ড রয়েছে।

Hot this week

রেখা পাত্রের বিরুদ্ধে জমি-বাড়ি দখলের অভিযোগ, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ কেশবানন্দ মহারাজ

বিধানসভা ভোটের আগে ভাড়া নেওয়া বাড়ি এখনও ছাড়েননি বিজেপি...

‘তোলাবাজের সঙ্গে বৈঠকের কারণ কী?’ মন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মীর বিস্ফোরক প্রশ্ন

পুরসভায় বিজেপির একটি বৈঠকে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ...

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য...

Topics

‘তোলাবাজের সঙ্গে বৈঠকের কারণ কী?’ মন্ত্রীকে ঘিরে বিজেপি কর্মীর বিস্ফোরক প্রশ্ন

পুরসভায় বিজেপির একটি বৈঠকে পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রী উমেশ...

বিজেপি শাসিত ছত্তীসগঢ়ে মৃত্যুর ৪২ দিন পরেও আয়ুষ্মান যোজনায় সুস্থ দেখানো হল পুলিশকর্মীকে

ছত্তীসগঢ়ে এক মৃত পুলিশকর্মীর মোবাইলে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জনআরোগ্য...

তৃণমূল নেতাদের ‘কত কামাই’? জানতে নজরদারি বিজেপির

তোলাবাজি ও জরিমানা নিয়ে এখন বিজেপির অন্দরেও অসন্তোষ বাড়ছে।...

Related Articles

Popular Categories