Tuesday, September 29, 2026
30 C
Kolkata

১২ বছরে কর্পোরেট ঋণ মকুব প্রায় ১০ লক্ষ কোটি! সংসদে বিস্ফোরক তথ্য মোদি সরকারের

বিগত ১২টি অর্থবর্ষে বৃহৎ শিল্প ও পরিষেবা ক্ষেত্রের সংস্থাগুলির প্রায় ১০ লক্ষ কোটি টাকার ঋণ ব্যাংকের খাতা থেকে বাদ দেওয়া হয়েছে। চলতি বাদল অধিবেশনে সংসদে এক লিখিত জবাবে এই তথ্য জানিয়েছে কেন্দ্রীয় সরকার। এই তথ্য সামনে আসার পর বড় সংস্থাগুলির ঋণ মকুব এবং ব্যাংকের অনাদায়ী ঋণ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী পঙ্কজ চৌধুরী সংসদে জানিয়েছেন, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তথ্য অনুযায়ী ২০২৫ অর্থবর্ষে বৃহৎ শিল্প ও পরিষেবা সংস্থাগুলির মোট বকেয়া ঋণের পরিমাণ ছিল ৬৩ লক্ষ ১৯ হাজার ৫৭ কোটি টাকা। পরের অর্থবর্ষে সেই অঙ্ক আরও বেড়ে ৬৯ লক্ষ ২১ হাজার ৭৩৪ কোটি টাকায় পৌঁছেছে।সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, গত ১২ বছরের মধ্যে ২০১৮-১৯ অর্থবর্ষে বৃহৎ কর্পোরেট সংস্থাগুলির ঋণ সবচেয়ে বেশি পরিমাণে ব্যাংকের হিসাব থেকে বাদ দেওয়া হয়েছিল। ওই বছরে প্রায় ১ লক্ষ ৪৮ হাজার ৭৫৩ কোটি টাকার ঋণ রাইট-অফ করা হয়।তবে রাইট-অফ মানেই ঋণগ্রহীতাকে পুরোপুরি ঋণ থেকে মুক্ত করে দেওয়া নয় বলে সংসদে স্পষ্ট করেছে কেন্দ্র। মন্ত্রীর বক্তব্য, আরবিআইয়ের ‘রেজোলিউশন অফ স্ট্রেসড অ্যাসেটস ডিরেকশনস ২০২৫’ অনুযায়ী, রাইট-অফ মূলত ব্যাংকের হিসাবের একটি পদ্ধতি। এর মাধ্যমে ব্যাংক তাদের ব্যালেন্স শিটে অনাদায়ী ঋণের হিসাব সামঞ্জস্য করে। এর পরেও সংশ্লিষ্ট ঋণগ্রহীতার কাছ থেকে টাকা উদ্ধারের চেষ্টা চালানো যেতে পারে।এই তথ্য এমন সময়ে প্রকাশ্যে এল, যখন দেশের একাধিক বড় ঋণখেলাপির বিরুদ্ধে টাকা ফেরত না দেওয়ার অভিযোগ দীর্ঘদিন ধরে রয়েছে। বিজয় মালিয়া, নীরব মোদি এবং মেহুল চোকসির মতো ব্যবসায়ীদের দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ার মুখোমুখি করানো নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বিরোধীরা বারবার প্রশ্ন তুলেছে।এর আগে ২০২৫ সালের ডিসেম্বরে অর্থমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানিয়েছিলেন, আরবিআইয়ের হিসাব অনুযায়ী ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গত সাড়ে পাঁচ বছরে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলি মোট ৬ লক্ষ ১৫ হাজার ৬৪৭ কোটি টাকার ঋণ রাইট-অফ করেছে।সংসদে প্রকাশিত নতুন পরিসংখ্যান সামনে আসায় ব্যাংকিং ব্যবস্থায় বড় কর্পোরেট ঋণের ভূমিকা এবং ঋণ আদায়ের প্রক্রিয়া নিয়ে ফের প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিপুল অঙ্কের ঋণ রাইট-অফ হওয়ার পর বাস্তবে কত টাকা উদ্ধার করা সম্ভব হচ্ছে, তা নিয়েও নজর রয়েছে।

Hot this week

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

বিজেপি শাসিত মধ্যপ্রদেশের শাহী মসজিদের একাংশ ভেঙে দেওয়াক কেন্দ্র করে উত্তপ্ত উজ্জয়ন, বাড়ছে বিক্ষোভ!

মধ্যপ্রদেশের উজ্জয়ন জেলায় প্রায় ৬০০ বছরের পুরনো শাহী মসজিদের...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

Topics

সফ্‌টওয়্যারে বদল ও ইআরও-দের ক্ষমতা বাড়ানোর দাবি, সীমা খন্নাকে চিঠি মহারাষ্ট্রের সিইওর

মহারাষ্ট্রে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়ার মধ্যেই ভোটার...

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ঘিরে প্রশ্ন, জ্ঞানেশ কুমারকে নিয়ে মামলায় দ্রুত শুনানি সুপ্রিম কোর্টে!

নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নেওয়ার পদ্ধতি এবং মুখ্য নির্বাচন কমিশনার...

নন্দীগ্রামে উপনির্বাচন ভোটের আগে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে অন্তর্বর্তী জামিন হাই কোর্টের!

নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের আগে বড় আইনি স্বস্তি পেলেন কংগ্রেস...

কান্দি কোর্টে এক ব্যক্তিকে মারধরের অভিযোগ, ঘটনায় তৃণমূলের প্রাক্তন নেতা ঘনিষ্ঠ আইনজীবীদের নাম যুক্ত!

মুর্শিদাবাদের কান্দি আদালত চত্বরে এক ব্যক্তিকে মারধরের অভিযোগকে কেন্দ্র...

‘নমো সেবা গাথা’য় অংশ নিতে আপত্তি, পড়ুয়াদের অভিযোগ ঘিরে স্কটিশ চার্চ কলেজে বিতর্ক

কলকাতার স্কটিশ চার্চ কলেজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবামূলক কাজের...

বক্সায় ফিরছে বাঘ, হেলিকপ্টারে আনা হবে বাঘিনি! চার দিন বন্ধ থাকবে জঙ্গল

দীর্ঘদিন পর বক্সা ব্যাঘ্র প্রকল্পে ফের বাঘের স্থায়ী বসতি...

Related Articles

Popular Categories