Saturday, September 5, 2026
28 C
Kolkata

প্রজাতন্ত্র দিবসে নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে রাস্তায় মতুয়ারা

নিউজ ডেস্ক : বিজেপির ভুয়া প্রতিশ্রুতিতে ফাঁদে পা না দিয়ে উদ্বাস্তু দলিতের ভবিষ্যতকে সংরক্ষিত করতে তাদের নিয়ে ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সরাসরি পথে নামতে চলেছে নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ।

৩০শে জানুয়ারি আবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাংলা সফরের আসার সম্ভাবনা আছে বলে জানা যাচ্ছে। অনুমান করা হচ্ছে তিনি নাগরিকত্বের ব্যাপারে মতুয়াদের আশ্বাস দিতে পারেন। তাই আগেভাগেই মতুয়াদের নিয়ে সিএএ বাতিলের দাবিতে রাস্তায় নামতে যাচ্ছে নাগরিকপঞ্জি বিরোধী যুক্ত মঞ্চ। তাদের দাবি, উদ্বাস্তু ও অভিবাসী বিরোধী-নাগরিকত্ব সংশোধনী আইন,২০০৩ এবং “সাম্প্রদায়িক, সংবিধানবিরোধী” নাগরিকত্ব সংশোধনী আইন, ২০১৯-দুটোই বাতিল করা হোক।

যুক্ত মঞ্চের আহ্বায়ক প্রসেনজিৎ বসু জানিয়েছেন, আগামী ২৬শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে শিয়ালদা থেকে ধর্মতলা অভিমুখে পদযাত্রা করা হবে। পরে নিউ মার্কেট চত্বরেও জনসভা এবং সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হবে। প্রসেনজিৎ বাবুর অভিযোগ, উদ্বাস্তুদের ‘নাগরিকত্ব দিয়ে দেয়া হবে’ বলে ভুল বোঝাচ্ছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্যের নেতারা।

Hot this week

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

ভূমধ্যসাগরে মাইক্রোঅ্যালগির দাপট! ইজরায়েলের অধিকাংশ ডেসালিনেশন প্ল্যান্ট বন্ধ, জলসংকটের আশঙ্কা

ভূমধ্যসাগরে হঠাৎ করে বেড়ে ওঠা মাইক্রোঅ্যালগির কারণে বড়সড় সমস্যায়...

গাঁজা সেবনের অভিযোগে ফুকেত-দিল্লি ফ্লাইটের সেই পাইলটকে এবার বরখাস্ত করল এয়ার ইন্ডিয়া!

ফুকেত থেকে দিল্লি যাওয়ার পথে বিপদের মুখে পড়া এয়ার...

Topics

অস্বীকৃত রাজনৈতিক দল হয়েও ১ বছরে মিলেছে ১৫০০ কোটি টাকার অনুদান! সবকটির সদর দপ্তর গুজরাটে

গুজরাটে সদর দপ্তর থাকা ৬ নিবন্ধিত কিন্তু অস্বীকৃত রাজনৈতিক...

Related Articles

Popular Categories