Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

মিম পাটিতে ভাঙ্গন, অন্যতম নেতা আনোয়ার পাশা গেলেন তৃণমূলে

সাইফুদ্দিন মল্লিক, এনবিটিভি : বিধানসভা ভোটের আগে তৃণমূলের মাষ্টার স্টোক। বাংলাতে মিমের ‘প্রধানমুখ’ যোগ দিলেন তৃণমূলে। আনোয়ার হোসেন পাশা যোগ দিলেন তৃণমূলে। তিনি মিমের কর্মী এবং সমর্থকদেরও তৃণমূলে যোগ দেওয়ার আহ্বান করছেন। তৃনমূল নেতা ব্রাপ্ত বসু বলেন, বিভিন্ন জেলা থেকে মিমের সদস্যরা তৃণমূলে যোগ দিচ্ছেন।

তৃণমূলে যোগ দিয়ে সাংবাদিক বৈঠকে  আনোয়ার পাশা বলেছেন, ‘ সব ধর্মের সহাবস্থান বাংলায়।  তাতে বিভাজনের চেষ্টা হচ্ছে।  ভোট ভেঙে বিহারে ক্ষমতায় এসেছে গেরুয়া শক্তি । বিহারে যা হয়েছে বাংলায় তা হতে দেওয়া যাবে না। গেরুয়া শক্তিকে রুখতে মমতার হাত শক্ত করুন।’ তিনি আরো বলেন বিজেপিকে রুখতে গেলে ভোট বিভাজন রুখতে হবে। বিজেপি বিরুধী ভোটকে ঐক্য করতে মিম ছেড়ে তৃণমূলে যুক্ত হয়েছি।

বিহারের সদ্য বিধানসভার নির্বাচনে এবার পাঁচটি আসনে জিতেছে আসাদ উদ্দিন ওয়েইসির AIMIM পাটি(সংক্ষেপে মিম)। বিহারে মিমের সাফল্য এই প্রথম। তুলনামুলক ভাবে চমকপ্রদ ফল করেছেন মিম। ২৪-টি আসনে পার্থী দিয়ে ৫-টিতে জয়লাভ।

বিহারের ভোটের ফলাফল ঘোষনার দিনেই মিম পাটির প্রধান ওয়েসি জানিয়ে ছিলেন ২০২১ বিধানসভাতে ভোটে লড়বেন। ঘোষনার পর থেকেই তৃণমূলের কপালে ভাঁজ পড়েছিল। তৃণমূলের সংখ্যালঘু ভোট ভিত্তি মিম থাবা বসালে রাজ্যের আসন্ন নির্বাচনে শাসক দলকে সমস্যার মুখে পড়তে হতে পারে। এই অবস্থায় তৃণমূল মিমের বিরুদ্ধে আক্রমণ জোরাল করেছিলেন এই পরিস্থিতিতে এ রাজ্যে মিমের অন্যতম শীর্ষ নেতার তৃণমূলে যোগদান তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ভোটের ময়দানে লড়াইয়ের আগেই মিম পাটিকে কার্যত গোল দিলেন তৃনমূল বলা যায়। মিম পাটির শক্তি অনেকটাই খর্ব হয়েছে। মিম পাটির নেতাদের বিশ্বাসের উপর প্রশ্ন উঠলো !!

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories