Saturday, March 7, 2026
29.6 C
Kolkata

প্রতিশ্রুতি মতো ভ্যাকসিন জোগাড় করতে পারবে না মোদি সরকার, ২১৬ কোটির জায়গায় মিলবে মাত্র ১৩৫ কোটি ডোজ

নিউজ টুডে : দেশে দ্বিতীয় ঢেউ এর প্রভাব কাটেনি এখনো। শুরু হচ্ছে তৃতীয় ঢেউ এর আশঙ্কা। এই সময়ে বিশেষজ্ঞদের মতে, তৃতীয় ঢেউ আটকাতে একমাত্র ভ্যাকসিন কর্মসূচির ওপরে জোর দিতে হবে। কিন্তু মোদি সরকার এবার জানিয়ে দিল তাদের প্রতিশ্রুত পরিমাণে ভ্যাকসিন জোগাড় করা সম্ভব না।

বছরের শেষের ১৩৫ কোটি ভ্যাকসিনের ডোজ মিলবে বলে জানাল কেন্দ্র। সুপ্রিম কোর্টকে জমা দেওয়া কেন্দ্রের হলফনামায় এমনটাই জানানো হয়েছে। তবে মে মাসে মোদি সরকার বলেছিল চলতি বছরের শেষে বাজারে করোনার ২১৬ কোটি ডোজ মিলবে। সেই অবস্থান বদল কেন্দ্রের। কেন্দ্রের এই হলফনামা অনুযায়ী, প্রতিশ্রুতির চাইতে ৮১ কোটি ডোজ কম মিলবে।

কেন্দ্রের দেওয়া হলফনামায় জানানো হয়েছে, ৫০ কোটি কোভিশিল্ড, ৪০ কোটি কোভ্যাক্সিন, ৩০ কোটি বায়ো-ই, জাইডাস ক্যাডলিয়া ডিএনএ ভ্যাকসিন ৫ কোটি ও ১০ কোটি স্পুটনিক-ভি মিলবে। তবে ওই হলফনামায় বলা হয়েছে খুব শীঘ্রই কম বয়সীদের জন্য টিকা আসছে বাজারে সেই জাইডাস ক্যাডিলা নির্মিত টিকা মিলবে দেশে। যা ১২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর প্রয়োগ করা হবে।

কেন্দ্রের তরফে জানানো হয়েছে দেশে ১৮ ঊর্ধ্ব বয়সী জনসংখ্যা রয়েছে ৯৩ থেকে ৯৪ কোটি। তাদের জন্য মোট ১৮৬ থেকে ১৮৮ কোটি ভ্যাকসিন প্রয়োজন। তারমধ্যে ৫১.৬ কোটি ভ্যাকসিন আগামী ৩১ জুলাইয়ের মধ্যে পাওয়া যাবে। প্রসঙ্গত, ভারতের মোট ১৮ ঊর্ধ্বদের মধ্যে ৫.৬ শতাংশ মানুষ করোনার দুটি টিকা পেয়েছেন। কেন্দ্রের তরফে জানানো হয়েছে, ইতিমধ্যেই ৩১ কোটি ভ্যাকসিন দেশের মানুষকে দেওয়া হয়েছে এবং গ্রামাঞ্চলের জনসংখ্যার ৫৬.২৪ শতাংশ মানুষ ভ্যাকসিন পেয়েছেন। তবে গতকাল পর্যালোচনা বৈঠকে টিকাকরণে আরও গতি আনার কথা বলেছেন প্রধানমন্ত্রী।

সূত্র : আজকাল

Hot this week

রঘুনাথগঞ্জে বিজেপির সভায় উপস্থিতির করুন চিত্র , খালি সভার সিংহভাগ চেয়ার

মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে বৃহস্পতিবার অনুষ্ঠিত বিজেপির পরিবর্তন সভায় উপস্থিতির সংখ্যা...

এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি: পৃথক কর্মসূচিতে শাসক ও বিরোধী, জোর ভোটাধিকার প্রশ্নে

এসআইআর প্রক্রিয়াকে ঘিরে পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে বিতর্কের আবহ...

জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমির বড় সাফল্য, ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৮ জন

ভারতের অন্যতম কঠিন প্রতিযোগিতামূলক পরীক্ষা ইউপিএসসি সিভিল সার্ভিসেস পরীক্ষায়...

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পাম এভিনিউর নিশা মসজিদে ইফতার মজলিশ

রমযান উপলক্ষে কলকাতার ৬৫ পামনিশা মসজিদে রমযান উপলক্ষে বিশেষ...

ইরানের মিসাইল হানায় ধ্বংশ হলো কুর্দি ঘাটি

ইরান ও ইরাক সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।...

Topics

কলকাতার মুসলিম অধ্যুষিত এলাকায় বহু ভোটারের নাম ‘অ্যাডজুডিকেশন’-এ, বাড়ছে উদ্বেগ!

২০২৬ সালের বিশেষ ভোটার তালিকা সংশোধনের চূড়ান্ত তালিকা প্রকাশের...

রমযান ও যাকাত: আত্মশুদ্ধি ও মানবিকতার শিক্ষা

রমযান মাস মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ সময়।...

Related Articles

Popular Categories