Wednesday, July 22, 2026
26.9 C
Kolkata

NRS এ কন্যাসন্তান জন্ম দিলেন মৌমিতা বিশ্বাস,রোজা ভেঙে দু’দিনের শিশুকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির গড়লেন যুবক

এনবিটিভি ডেস্কঃ করোনা অবহে প্রায় সব কিছুই বন্ধ, চলছেনা যানবহনও। কিন্তু থেমে নেই মানবিকতা। চলছে পবিত্র রমজান মাসের রোজা। এরই মধ্যে নীলরতন সরকার মেডিকেল কলেজে দু’দিনের একটি শিশুর জন্য ‘ও’ নেগেটিভ রক্তের প্রয়োজন পড়ে। এই খবর শুনে রিপন স্ট্রিট থেকে হেঁটেই এন আর এস মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে গেলেন যুবক। তার পরে রোজা ভেঙে শিশুর জন্য রক্ত দিলেন।

নদিয়ার মৌমিতা বিশ্বাস এন আর এস হাসপাতালে দু’দিন আগে কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। কিন্তু মঙ্গলবার শিশুটির রক্তের প্রয়োজন হয়। হাসপাতালের তরফে মৌমিতা ও তাঁর স্বামী মৃত্যুঞ্জয়কে জানানো হয় শিশুর রক্তের গ্রুপ ‘ও’ নেগেটিভ। করোনার আবহে সদ্যোজাত সন্তানের জন্য রক্ত কী করে জোগাড় হবে তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান ওই দম্পতি। 

শেষ পর্যন্ত এক পরিচিতের মাধ্যমে রক্তদাতাদের সংগঠনের সঙ্গে যুক্ত সপ্তর্ষি বৈশ্য নামে এক যুবকের সঙ্গে যোগাযোগ করেন মৃত্যুঞ্জয়। দু’দিনের শিশুর রক্তের প্রয়োজনের খবর সপ্তর্ষি হোয়াটসঅ্যাপে রক্তদাতাদের গ্রুপে শেয়ার করে দেন। খোঁজ মেলে রিপন স্ট্রিটের বাসিন্দা মিসবাহ আহমেদের। 

মৃত্যুঞ্জয় এ দিন জানান, রক্তদাতারা কেউ এন আর এস নাম শুনে আর আসতে চাননি। তিনি বলেন, ‘‘মিসবাহ বিপদের সময়ে ভগবানের মতো উপস্থিত হন। খালি পেটে রক্ত দেওয়া যাবে না জেনে ডাক্তারের সঙ্গে কথা বলে মিসবাহ জল আর কলা খেয়ে রোজা ভেঙে রক্ত দেন।’’

মিসবাহের কথায়, ‘‘আমার রক্তে যদি একটি শিশু সুস্থ হয়ে ওঠে, এর চেয়ে বড় পুণ্য আর কী হতে পারে। উপবাস তো আগামী কালও রাখতে পারব। আমার বন্ধুদের আমি সব সময়ে বলে রাখি, কারও ‘ও’ নেগেটিভ রক্ত প্রয়োজন হলে আমায় ডাকতে।’’

Hot this week

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

Topics

‘ক্ষমা চাও’ – ২১ জুলাইয়ের মঞ্চ থেকে অভিষেককে সময় বেঁধে দিলেন মদন

২১ জুলাইয়ের সভার দিন ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তৃণমূলের...

অফিসের বাথরুমে ঝুলন্ত দেহ, ত্রিপুরার ডিজিপির মৃত্যু ঘিরে বাড়ছে ধোঁয়াশা

ত্রিপুরার পুলিশ মহলে শোকের ছায়া। সোমবার আগরতলায় পুলিশ সদর...

‘ঘোর পাপ হয়েছে’—দু’মাস পর নিট প্রশ্নফাঁস নিয়ে মুখ খুললেন মোদি

নিট-ইউজি পরীক্ষার প্রশ্নফাঁস নিয়ে দেশজুড়ে ক্ষোভের ঝড় উঠেছে। অনেক...

দশ বছরে সংঘ-ঘনিষ্ঠ ২০ সংস্থাকে ৬৬৮ কোটির বেশি অনুদান! ওএনজিসির সিএসআর তহবিল নিয়ে বিতর্ক

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (RSS)-এর সঙ্গে যুক্ত বিভিন্ন সংস্থাকে সরকারি...

Related Articles

Popular Categories